
কালকিনি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মাহবুবুর রহিম মুরাদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এলাকার অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা এবং জনগণের দাবির মুখে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সাংবাদিকদের জানান।
জনপ্রতিনিধিত্বের পাশাপাশি সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তিনি ‘সোশ্যাল ওয়েলফেয়ার এক্সিলেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৩’ লাভ করেছেন। গত ২ সেপ্টেম্বর ২০২৩ ঢাকা তোপখানা রোডের জাতীয় শিশু কল্যাণ মিলনায়তনে বাংলাদেশ কালচারাল সাংস্কৃতিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
পুনরায় প্রার্থী হওয়ার বিষয়ে চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ বলেন, “সাহেবরামপুর ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো শেষ করা এবং জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। এলাকার সর্বস্তরের মানুষের ভালোবাসাও দাবির প্রতি সম্মান জানিয়ে আমি আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”
বাংলাদেশ সময়: ১৭:১৩:৪১ ২৫ বার পঠিত