সরিষাবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, আহত ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, আহত ৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, আহত ৩

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কৃষ্ণপুর বেপারীপাড়া গ্রামে আদালতের রায় অমান্য করে পৈতৃক ভিটা দখলের উদ্দেশ্যে একটি পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রাত আনুমানিক দেড়টার দিকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ঘরবাড়ি ভাঙচুর, মারধর ও ব্যাপক লুটপাট চালায় প্রতিপক্ষ। এই বর্বর হামলায় নারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

​এ ঘটনায় ভুক্তভোগী মো. শফিকুল ইসলাম (৫৬) বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের মৃত আঃ ছালামের ছেলে শফিকুল ইসলাম ও তাঁর স্বজনরা পৈতৃক ভিটায় ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। ওই জমি নিয়ে প্রতিবেশী আঃ রাজ্জাক ও সাদ্দাম হোসেনদের সাথে তাঁদের বিরোধ চলছিল। সম্প্রতি আদালত বাদী শফিকুল ইসলামের পক্ষে রায় দিলেও বিবাদীরা তা অমান্য করে জমি দখলের অপচেষ্টা চালাতে থাকে।

​ঘটনার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় সাদ্দাম হোসেন ও আঃ রাজ্জাকের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র ও পেট্রোল নিয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে। পুড়িয়ে মারার উদ্দেশ্যে ঘরে পেট্রোল ঢালার বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার শুরু করলে হামলাকারীরা রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে।

​হামলাকারীরা রান্নাঘরসহ ৫টি ঘর কোপ দিয়ে ও ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন করে। বাধা দিলে সাদ্দাম হোসেন রামদা দিয়ে রওশনারা বেওয়া (৬৫)-র মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে। তাঁকে বাঁচাতে এলে আঃ গণি (৬০)-কে লোহার রড দিয়ে পিটিয়ে মাজা ভেঙে দেওয়া হয় এবং মুন্তাজ আলী (৩২)-র কপালে আঘাত করে জখম করা হয়।

​মারধরের একপর্যায়ে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিলে দুটি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি ঘরের ভেতর থেকে আড়াই ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ ৯০ হাজার টাকা, সিলিন্ডার গ্যাসের চুলা এবং ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের মাছ ধরার জাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

​পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

​বাদী শফিকুল ইসলাম বলেন, “আদালতের রায় আমাদের পক্ষে থাকা সত্ত্বেও সন্ত্রাসীরা আমাদের ভিটাছাড়া করতে চেয়েছে। আমাদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে এবং সর্বস্ব লুট করে নেওয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার ও ফাঁসি চাই।”

​সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:০৮:২৭   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, আহত ৩
সাঁতার শেখানোর মাধ্যমে শিশুদের আত্মরক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়ে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী
শপথ নিলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক
আবারও চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা সাহেবরামপুরের মুরাদ সরদা‌রের
চরভদ্রাসনে ১৭ বছর পর দখলমুক্ত হলো অসহায় পরিবারের জমি
স্পীকার কর্তৃক জাতীয় সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্তকরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ