
ফরিদপুর প্রতিনিধি: যুব উন্নয়ন অধিদপ্তর ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ফরিদপুর শাখা উদ্যোগে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রথম ব্যাচের উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, ফরিদপুরের উপ-পরিচালক এ.এস.এম. মঈনুল আহসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ফরিদপুর শাখার কো-অর্ডিনেটর মো. সোহান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের এ প্রকল্পের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে বলে জানানো হয় । এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:২৬:৩৯ ৬ বার পঠিত