২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী ধরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী ধরা
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬



২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী ধরা

সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় কুটিনা বেগম (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক কুটিনা বেগম পাতনী গ্রামের তেরা মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের দিকনির্দেশনায় সেকেন্ড অফিসার তানভীর ফয়েজ, এসআই সুবিনয়, এএসআই অনুপম, এএসআই লোকমানসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে পাতনী গ্রামের বাসিন্দা কুটিনা বেগমের বাড়িতে অভিযান চালায়।

অভিযানের সময় বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই কুটিনা বেগমকে আটক করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদকের বিস্তার রোধে তাদের কঠোর ও কড়াকড়ি অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩১:৩৯   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
দুই মিনিটে পিছিয়ে যেয়েও জয় ছিনিয়ে নিল আর্সেনাল
২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী ধরা
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : ইসি সচিব আখতার
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : রাষ্ট্রপতি
নৌপরিবহন সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত এম‌পি তালুকদার খোকন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ