সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬



সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন

সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন করেছে ভুক্তভোগী জনগণ। সোমবার (৭ সেপ্টেম্বর) সদরপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন একই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

মানববন্ধনে বক্তারা দাবী করেন, চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন খেজুরতলায় স্থাপনের সকল প্রস্তুতি সম্পন্ন। ইউনিয়ন পরিষদের নামে জায়গা কেনা আছে, প্রস্তাবিত ভবনের প্ল্যান পাস হয়েছে। এখন টেন্ডার ছাড়ার অপেক্ষায়। এমতাবস্থায় প্রতিপক্ষ হুমকি দিয়ে কাজ বন্ধ রাখার পায়তারা করছে।

চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, ইউনিয়নের নতুন ভবন স্থাপনের অনুমোদন হয়েছে ২০১৭ সালে। কিন্তু সামসুন্নাহার নামে জনৈকা মহিলা এর বিরুদ্ধে মামলা করে। সেই মামলার ২টি রায় আমাদের পক্ষে আসে। প্রশাসন সেই রায়ের আলোকে নতুন ভবনের জন্য টেন্ডার নোটিশ জারি করতে যাবে তখনই সেই বিরোধীপক্ষ হুমকি ধামকি দিয়ে কাজ পুনরায় বন্ধ রাখতে চায়।

ভুক্তভোগী এলাকাবাসীর দাবী, অচিরেই সকল বাধা উপেক্ষা করে চরবিষ্ণুপুরে খেজুর তলায় প্রস্তাবিত ইউনিয়ন পরিষদ ভবন স্থাপন করে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ১৪:২৬:৩১   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী
মধুখালীতে ২ কিলোমিটার সড়কে তালগাছের চারা রোপণ
ফতুল্লায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার
মধুখালীতে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ