
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজে ‘Living Well with Thyroid Disease: A Case Based Perspective’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার কলেজের অডিটোরিয়াম হলে ডিপার্টমেন্ট অব মেডিসিন, ফরিদপুর মেডিকেল কলেজের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।সেমিনারে সভাপতিত্ব করেন ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খান মো. আরিফ। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আসিফ উল আলম।
মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর এবং বিএমএ, ফরিদপুরের সভাপতি অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান শামীম।
বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন অধ্যাপক ডা. মো. ইউসুফ আলী, অধ্যাপক ডা. মো. হারুনুর রশিদ, অধ্যাপক ডা. আহমেদ মানাদির হোসেন ও অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন।
সেমিনারটি সঞ্চালনা করেন ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মৃধা মো. শাহিনুজ্জামান।
সেমিনারে থাইরয়েড রোগের বিভিন্ন দিক, রোগ নির্ণয়, চিকিৎসা এবং রোগীদের স্বাভাবিক জীবনযাপনের বিষয়ে কেসভিত্তিক আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৪:৫৭:১৯ ৪ বার পঠিত