রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬



রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান

খাদ্যমন্ত্রী আফরোজা খানম আজ রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি গুদামে সংরক্ষিত চাল ও আটার মান, মজুতের অবস্থা এবং বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।

তেজগাঁও সিএসডিতে বর্তমানে চালু থাকা ৩৫টি গুদামের মধ্যে খাদ্যমন্ত্রী দৈবচয়ন ভিত্তিতে ১০টি গুদাম পরিদর্শন করেন। তিনি এসব গুদামে সংরক্ষিত চাল ও আটার মান পরীক্ষা করেন এবং দায়িত্বপ্রাপ্ত গুদামরক্ষকদের সঙ্গে কথা বলেন। চাল ও আটা কতদিন ধরে গুদামে সংরক্ষিত রয়েছে, তা রেজিস্টার পর্যালোচনা করে দেখেন। একইসঙ্গে প্রতিদিন কী পরিমাণ চাল ও আটা বিতরণ করা হয় এবং মজুত ও বিতরণ সংক্রান্ত সার্বিক তথ্য সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন।

পরিদর্শনকালে মন্ত্রীকে জানানো হয়, তেজগাঁও সিএসডিতে মোট ৪৩টি গুদাম রয়েছে। এর মধ্যে ৪টি গুদামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণসামগ্রী সংরক্ষিত রয়েছে। বর্তমানে চালু ৩৫টি গুদামে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে।

পরিদর্শনের সময় কয়েকটি গুদাম ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার বিষয়টি মন্ত্রীর নজরে আনা হলে তিনি সেগুলো দ্রুত সংস্কার করে ব্যবহার উপযোগী করার নির্দেশ দেন। প্রয়োজন হলে এ বিষয়ে তিনি ব্যক্তিগত উদ্যোগ নেওয়ার কথাও জানান। এসময় সিএসডির কর্মকর্তা-কর্মচারীরা জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা খাদ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। মন্ত্রী তাদের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। যেসব সমস্যা সমাধানে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে, সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার কথাও জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমি মাঝেমধ্যেই এখানে চলে আসব। কেউ জানতে পারবেন না। দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আরো বলেন, দেশটা সবার। আমরা সবাই একটি পরিবারের মতো। আমরা যেমন আমাদের নিজের ঘরের জিনিস চুরি হতে দিতে পারি না, তেমনি রাষ্ট্রের সম্পদের ক্ষেত্রেও কোনো ধরনের অনিয়ম বা অবহেলা মেনে নেওয়া হবে না। খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ, গুণগত মান বজায় রাখা এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:০৭   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত
সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের রয়েছে: শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ