জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬



জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েই সেরা দশে স্থান করে নিয়ে চমক দেখিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ শিশু একাডেমি ভবনে ‘নৃত্যময়’ আয়োজিত দিনব্যাপী নৃত্য উৎসব ও প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের নৃত্যদল অংশ নেয়।

চূড়ান্ত পর্বে ‘ক’ শাখার দলীয় লোকনৃত্যে অংশ নিয়ে বিশেষ কৃতিত্ব দেখায় বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি। একাডেমির চার ক্ষুদে নৃত্যশিল্পী প্রজ্ঞা পারমিতা বিশ্বাস, বন্দনা বিশ্বাস, অংকিতা বিশ্বাস ও রাখী কুন্ডুর মনোমুগ্ধকর পরিবেশনা বিচারকদের প্রশংসা কুড়ায় এবং একাডেমিকে সেরা দশ প্রতিষ্ঠানের তালিকায় স্থান এনে দেয়।

একাডেমির কোরিওগ্রাফার পিকুল সরকার বলেন, ক্ষুদে শিল্পীদের কঠোর পরিশ্রমই আজকের এই সাফল্য এনে দিয়েছে। প্রথমবার জাতীয় মঞ্চে এমন পারফরম্যান্স আমাদের জন্য বড় অনুপ্রেরণা।

বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমির রেক্টর প্রবীর কুমার বিশ্বাস বলেন, প্রত্যন্ত অজপাড়াগাঁ থেকে জাতীয় পর্যায়ের এমন বড় মঞ্চে গিয়ে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও আশীর্বাদের বিষয়। এ অর্জন আলফাডাঙ্গার সংস্কৃতিচর্চাকে আরও বহুদূর এগিয়ে নেবে। সঠিক পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা পেলে আমাদের ক্ষুদে প্রতিভারা আগামী দিনে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করবে বলে আমরা আশাবাদী।

গ্রামের ক্ষুদে প্রতিভাদের এমন সাফল্যে স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও বিশিষ্টজনেরা অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, যথাযথ প্রশিক্ষণ, পরিচর্যা ও সুযোগ পেলে প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমির এই সাফল্য আলফাডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:২২   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ