বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন

প্রথম পাতা » ছবি গ্যালারী » অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬



অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদে আজ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে এ পর্যন্ত গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে।

সরকারি দলের সদস্য রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১)কে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

এছাড়া, অর্থ মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দুটি বিদ্যমান সংসদীয় কমিটি কয়েকজন সদস্যের পরিবর্তন করে পুনর্গঠন করা হয়েছে।

চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি একটি কমিটি গঠন এবং দুটি বিদ্যমান কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটি এবং বিষয়ভিত্তিক ১১টি কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে।

এর মধ্যে মঙ্গলবার গঠিত পাঁচটিসহ এ পর্যন্ত ৪৬টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৫২   ৭ বার পঠিত