দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬



দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেছেন, একটি দেশের বড় সম্পদ সেদেশের জনসংখ্যা। দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে। জনমিতিক লভ্যাংশের সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। তিনি বলেন, উন্নয়ন শুধু অর্থের পরিবর্তন নয়; মানুষের জীবনমানের পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করতে হবে।

তিনি আজ জাতীয় সংসদের শপথকক্ষে ইউএনএফপিএ এর কারিগরি সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের আওতায় আয়োজিত বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন “Three Dividends, One Window: A Parliamentary Dialogue on Population and Development in Bangladesh” শীর্ষক পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেন, জনমিতিক লভ্যাংশ, জেন্ডার লভ্যাংশ ও দীর্ঘায়ু লভ্যাংশ প্রত্যেকটি একে অপরের সাথে সম্পর্কিত। এর জন্য নীতিগত পরিকল্পনা বাস্তবায়ন দরকার। তিনি বলেন, পরিকল্পনাকে বাস্তবে রূপান্তর করতে শুধু নীতি প্রণয়ন করলেই হবে না। সেইসাথে আইন প্রণয়ন ও সংস্কার, বাজেটের কার্যকর ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

স্পীকার বলেন, সংসদ-সদস্যদের নিজ নিজ এলাকায় পলিসি প্রয়োগ ও বাস্তবায়ন করতে হবে। প্রতিটি নাগরিকের উন্নয়ন সুযোগ নিশ্চিত করতে হবে। নারীদের শিক্ষার সুযোগ, প্রবীনদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের কাজের ব্যবস্থা করতে হবে।

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, বাংলাদেশের জনসংখ্যার বিশাল অংশ তরুণ জনগোষ্ঠী। তারুণ্যের দক্ষতা উন্নয়ন নিশ্চিত করতে পারলে আমাদের ফিরে তাকাতে হবে না। তরুণদের দক্ষতা ও প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে জনপ্রতিনিধিগণ পলিসি লেভেলে কাজ করে থাকে। রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে দক্ষ জনসংখ্যা ও মানবসম্পদ বিদেশে প্রেরণে প্রাধান্য দিতে হবে।

বাংলাদেশের জনসংখ্যার কাঠামো পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সুযোগের তিনটি পৃথক জানালার জন্য প্রয়োজন পৃথক নীতিগত পদক্ষেপ এবং “বাংলাদেশের জনমিতিক সুযোগ: সম্ভাবনা, সময় ও ঝুঁকি” বিষয়ে মূল আলোচকবৃন্দ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে সংসদ-সদস্যবৃন্দ, ইউএনএফপিএ ও এসপিসিপিডি প্রকল্পের প্রতিনিধিবৃন্দ, পরিকল্পনা মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৪:১১   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন
নওগাঁয় ধান-চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ