নাটোরে দুই সার ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে দুই সার ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬



নাটোরে দুই সার ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

জেলার সিংড়ায় অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় উপজেলার বিয়াশ বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিয়াশ বাজারের খুচরা সার বিক্রি প্রতিষ্ঠান মেসার্স হামিদ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে অবৈধ ২২৬ বস্তা সার মজুত পাওয়া যায়। ওই প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী হামিদুল ইসলামের ছেলে রাসেলকে সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ওই গুদামে মজুত সার সরকারি মূল্যে একদিনের মধ্যে বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।

পরে বিয়াশ চারমাথা মোড়ে কীটনাশক ব্যবসায় প্রতিষ্ঠান তরিকুল এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মিজানুর রহমানকে সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ব্যবসায়ীকে মজুত কার্যক্রম থেকে বিরত থাকার জন্যে সতর্ক করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসরিফুল ইসলামসহ সিংড়া থানা পুলিশের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৫৯   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
১৮৩ বোতল এসকাফসহ রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে - ববি হাজ্জাজ
প্রথমবার অংশ নিয়েই ভেনিসে বাংলাদেশি সিনেমার পুরস্কার জয়
নাটোর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ