শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে রাতে ঢাকা ছাড়ছেন ডেপুটি স্পীকার কায়সার কামাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে রাতে ঢাকা ছাড়ছেন ডেপুটি স্পীকার কায়সার কামাল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬



৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে রাতে ঢাকা ছাড়ছেন ডেপুটি স্পীকার কায়সার কামাল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির নেতৃত্বে পাঁচ (০৫) সদস‌্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিতব‌্য ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (CPC)-এ অংশগ্রহণের উদ্দেশ্যে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ করবেন ।

প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিএনপির হুমাম কাদের চৌধুরী এমপি, ও মিজ্ সাকিলা ফারজানা এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: মাহবুবুল আলম এমপি অংশগ্রহণ করবেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিষ্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৩ থেকে ১৯ সেপেটেম্বর ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। সম্মেলনে “পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব”প্রতিপাদ‌্য সম্পর্কিত আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল কনফারেন্সে অংশগ্রহণকারি পাকিস্তান জাতীয় পরিষদের স্পীকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

এ ছাড়াও ব্যারিস্টার কায়সার কামাল দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার অফ দ্য ওয়েস্টার্ন কেপ Alan Winde এর সঙ্গেও দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন ।

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (CPC)-এ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও ডেপুটি স্পীকারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হতে পারে ।

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (CPC) এর নেতৃবৃন্দের সঙ্গেও বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দল সংসদীয় গণতন্ত্র চর্চা সুসংহতকরণের অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য কর্মশালায় মিলিত হবেন ।

প্রতিনিধিদল সম্মেলন শেষে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রবিবার ১৭:২৫ ঘটিকায় ফ্লাইট নং EK-586 যোগে ঢাকা প্রত্যাবর্তন করবেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:১২   ৬ বার পঠিত