দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬



দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী

সমাজকল্যানমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের কোথাও সারের কোনো ঘাটতি বা কমতি নাই। যারা সার ডিলার আছেন তাদের কেউ কেউ হয়তো সঠিকভাবে বণ্টন করেননা একটু অমিল করে তখনই সমস্যা হয়। সারের জন্য কাউকে কোন বেশি টাকা পয়সা দিবেন না। সরকার যে নির্ধারিত দাম আছে সেই দামই দিবেন।

শুক্রবার (১১ সেপ্টম্বর) সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার রতনপুর স্কুলমাঠে বিএনপি আয়োজিত নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

এসময় তিনি বলেন, কৃষকরা যাতে সঠিকভাবে সার পান, সেজন্য সরকার বর্তমানের পাশাপাশি নতুন করে সারের ডিলার নিয়োগ করা হচ্ছে। কে কতটুকু সার তুলতেছে, কোন ইউনিয়নে কতটুকু সার দেওয়া হচ্ছে সেগুলো টাঙিয়ে দেওয়া হবে। যাতে কৃষক বুঝতে পারে যে কে সার তুলছে, কে সার তোলে নাই। সার বিতরণে যাতে করে কোন ধরণের সমস্যা না হয়, সার নিয়ে কেউ সরকার কে বেকায়দায় ফেলতে না পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, সরকারের বয়স ৭ মাসের মধ্যেই কৃষকের ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। অক্টোবরের মধ্যবর্তী সময় থেকে সমস্ত পরিবারই ফ্যামিলি কার্ড পাবেন। কেউ ফ্যামিলি কার্ডের আওতার বাইরে থাকবে না। আগামী বছর থেকে কৃষক কার্ড পাওয়ার পর সার, বীজ, বালাইনাশক, কৃষি লোনের জন্য কৃষকদের দৌড়াদৌড়ি করতে হবেনা। আগামী চার বছরের মধ্যে প্রত্যেকটা মসজিদ, মন্দির, গির্জার ঈমাম, মুয়াজ্জিন, খতিব, পুরোহিত, ফাদার রয়েছেন তাদেরকে আর্থিক প্রণোদনা প্রদান করা হবে। আগামী বছর থেকে প্রত্যেকটি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালু করা হবে। ছেলে বা মেয়ে হোক মেধাবী শিক্ষার্থীদের শুধু বিএ পর্যন্ত নয় বাহিরে উচ্চ শিক্ষার ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:২৭   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু
কালকিনিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপল‌ক্ষে নৌকা বাইচ,আকর্ষণ ‘বস্তাল এক্সপ্রেস’
সদরপুর “নতুন প্রজন্ম মানবিক সংগঠন” এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ