সরিষাবাড়ীতে আসাদের বাঁশঝাড়ে বসে নিত্যদিনের জুয়ার আসর, অতিষ্ঠ এলাকাবাসী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে আসাদের বাঁশঝাড়ে বসে নিত্যদিনের জুয়ার আসর, অতিষ্ঠ এলাকাবাসী
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে আসাদের বাঁশঝাড়ে বসে নিত্যদিনের জুয়ার আসর, অতিষ্ঠ এলাকাবাসী

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা দক্ষিণপাড়া এলাকায় প্রতিদিন বসছে অবাধ জুয়ার আসর। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। যুবসমাজকে সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বাঁচাতে এ জুয়ার আসর দ্রুত বন্ধে প্রশাসনের আকস্মিক হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী।

​স্থানীয় সূত্রে জানা যায়, ভাটারা পারপারা মোড়ের উত্তর পাশে মেইন রোড সংলগ্ন শেহের আলীর রাইস মিল ও বসতবাড়ির পূর্ব পাশে অবস্থিত আসাদের আড়া(বাঁশঝাড়) এর ভেতরে প্রতিদিন নিয়মিত বসছে এই জুয়ার ঠেক। এতে নেতৃত্ব দিচ্ছেন ভাটারা দক্ষিণপাড়ার মৃত আঃ সামাদের ছেলে শাহ আলম। সরিষাবাড়ীর বিভিন্ন এলাকা থেকে আসা পেশাদার জুয়াড়িরা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এখানে জুয়া খেলায় মেতে ওঠে।

​অভিযোগ রয়েছে, জুয়ার আসর চলাকালীন প্রশাসনিক অভিযান বা পুলিশের উপস্থিতি টের পাওয়ার জন্য জুয়াড়িদের পক্ষ থেকে দুই দিকে সার্বক্ষণিক দুজন পাহারাদার মোতায়েন রাখা হয়, যাতে যেকোনো সংকেত পেয়ে অনায়াসে পালিয়ে যাওয়া যায়।

বাসিন্দারা জানান, জুয়াড়িদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। এভাবে প্রতিদিন ওপেন জুয়া চললে এলাকার সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ আশঙ্কাজনক হারে বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।

​জুয়া বন্ধ ও আইনগত ব্যবস্থার বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে জুয়াড়িদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৩৭   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
বরিশালে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার
সরিষাবাড়ীতে আসাদের বাঁশঝাড়ে বসে নিত্যদিনের জুয়ার আসর, অতিষ্ঠ এলাকাবাসী
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ