ডাসারে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডাসারে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬



ডাসারে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কালকিনি প্রতিনিধি : মাদারীপুরের ডাসার উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ হোসেন ভূঁইয়া (২৫) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার দক্ষিণ ধুয়াসার এলাকার গ্রামীণ টাওয়ারের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
​গ্রেপ্তারকৃত হোসেন ভূঁইয়া ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে।
​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দক্ষিণ ধুয়াসার পাথুরিয়ার পাড়স্থ গ্রামীণ টাওয়ারের সামনে পাকা রাস্তায় সন্দেহভাজন হিসেবে হোসেন ভূঁইয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট।
​জেলা গোয়েন্দা শাখা জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের পাশাপাশি কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:০৯:২৭   ৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
রামেবি’র চলমান স্থাপন প্রকল্প পরিদর্শন করলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
অস্কারে প্রতিনিধিত্বের দৌড়ে বাংলাদেশের ৫ সিনেমা
বর্তমান সময়ে ভয়াবহ চ্যালেঞ্জগুলোর একটি মাদক : প্রতিমন্ত্রী টুকু
ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
ব্যারিস্টার রাজ্জাকের সেই বিবৃতি ২০১৬ সালে স্বাক্ষর হলে জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো: আইনমন্ত্রী
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ