![]()
আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬,শনিবার। ৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
ঘটনাবলি
৯৬ – ডোমিশিয়ান-এর মৃত্যুতে জড়িত থাকার সন্দেহ সত্ত্বেও সিনেট কর্তৃক নার্ভা সম্রাট হিসেবে ঘোষিত হন।
৬৩৪ – দামেস্ক অবরোধ: খালিদ বিন ওয়ালিদ-এর নেতৃত্বে রাশিদুন আরবরা বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে দামেস্ক দখল করে।
১৩৫৬ – পোয়াতিয়ে যুদ্ধ: কালো যুবরাজ এডওয়ার্ডের নেতৃত্বে ইংরেজ বাহিনী ফরাসি বাহিনীকে পরাজিত করে এবং রাজা দ্বিতীয় জনকে বন্দি করে।
১৪১০ – মারিয়েনবুর্গ অবরোধের সমাপ্তি: টিউটনিক অর্ডার যৌথ পোলিশ-লিথুয়ানীয় বাহিনীকে প্রতিহত করে।
১৫৫৯ – পাঁচটি স্প্যানিশ জাহাজডুবিতে প্রায় ৬০০ জনের মৃত্যু।
১৬৭৬ – বেকনের বিদ্রোহের সময় নাথানিয়েল বেকনের বাহিনী কর্তৃক জেমসটাউন পুড়িয়ে দেওয়া হয়।
১৭৫৫ – ইংল্যান্ড ও রাশিয়া সামরিক চুক্তি করে।
১৭৭৭ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: প্রথম সারাটোগা যুদ্ধে ব্রিটিশ বাহিনী মহাদেশীয় বাহিনীর বিরুদ্ধে কৌশলগতভাবে ব্যয়বহুল বিজয় অর্জন করে।
১৭৭৮ – মহাদেশীয় কংগ্রেস প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেট পাস করে।
১৭৯৬ – জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণ দেন।
১৭৯৯ – ফরাসি বিপ্লবী যুদ্ধ: বার্গেনের যুদ্ধে ফরাসি-ওলন্দাজ বাহিনী রুশ ও ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করে।
১৮৪৬ – ফ্রান্সের লা সালেত-এর কাছে পর্বতচূড়ায় দুই ফরাসি রাখাল শিশু মারীয় আবির্ভাব দেখতে পায়, যা আওয়ার লেডি অব লা সালেত নামে পরিচিত।
১৮৪৯ – ক্যালিফোর্নিয়ার ওয়াকলানে প্রথম বাণিজ্যিক লন্ড্রি চালু হয়।
১৮৫২ – আনিবালে দে গাসপারিস কাপোদিমোন্তে জ্যোতির্বিজ্ঞান মানমন্দির থেকে মাসালিয়া গ্রহাণু আবিষ্কার করেন।
১৮৬২ – মার্কিন গৃহযুদ্ধ: উইলিয়াম রোজক্রান্স-এর নেতৃত্বে ইউনিয়ন বাহিনী স্টার্লিং প্রাইস-এর নেতৃত্বাধীন কনফেডারেট বাহিনীকে ইউকা যুদ্ধে পরাজিত করে।
১৮৬৩ – মার্কিন গৃহযুদ্ধ: উত্তর-পশ্চিম জর্জিয়ায় চিকামাউগা যুদ্ধের প্রথম দিন, যা ছিল এই সংঘাতের সবচেয়ে রক্তক্ষয়ী দুই দিনের যুদ্ধ।
১৮৬৪ – মার্কিন গৃহযুদ্ধ: ফিলিপ শেরিডান-এর নেতৃত্বে ইউনিয়ন বাহিনী জুবাল আর্লি-এর নেতৃত্বাধীন কনফেডারেট বাহিনীকে উইনচেস্টারের তৃতীয় যুদ্ধে পরাজিত করে।
১৮৬৫ – প্রতিষ্ঠিত হয় আটলান্টা বিশ্ববিদ্যালয়।
১৮৬৮ – স্পেনে লা গ্লোরিওসা শুরু হয়।
১৮৭০ – জার্মানী প্যারিস অবরোধ করে।
১৮৯৩ – নিউজিল্যান্ড প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার দেয়।
১৯০২ – আলাবামার বার্মিংহামে শিলোহ ব্যাপটিস্ট চার্চে পদদলনে ১১৫ জন নিহত হন।
১৯০৭ – প্রথম তাপ ও জ্বালানী উৎপাদনকারী উপাদান আবিস্কৃত হয়।
১৯১৫ – জার্মানরা ভিলনা অধিকার করে।
১৯১৬ – প্রথম বিশ্বযুদ্ধ: পূর্ব আফ্রিকান অভিযানে চার্লস টমবারের নেতৃত্বে বেলজিয়ান কঙ্গোর ঔপনিবেশিক বাহিনী তীব্র লড়াইয়ের পর তাবোরা শহর দখল করে।
১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: কেম্পা অক্সিভস্কা যুদ্ধ সমাপ্ত হয়, যেখানে পোলিশ বাহিনীর প্রায় ১৪% ক্ষতি হয়।
১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ভিতোল্ড পিলেৎস্কি স্বেচ্ছায় বন্দি হয়ে প্রতিরোধ আন্দোলনের জন্য তথ্য সংগ্রহ করতে আউশভিৎস বন্দীশিবিরে যান।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: হুর্টগেন বনের যুদ্ধ শুরু হয়, যা মার্কিন সেনাবাহিনীর ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম যুদ্ধ।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ফিনল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন-এর মধ্যে মস্কো যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে অব্যাহত যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
১৯৪৬ – উইনস্টন চার্চিল-এর জুরিখ বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণের পর ইউরোপ পরিষদ প্রতিষ্ঠিত হয়।
১৯৫০ – কোরীয় যুদ্ধ: নাম নদীর যুদ্ধে উত্তর কোরীয় বাহিনীর আক্রমণ প্রতিহত করা হয়।
১৯৬০ – ভারত ও পাকিস্তানের মধ্যে জলচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬২ – ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু হয়।
১৯৭০ – মাইকেল ইভিস প্রথম গ্লাস্টনবেরি উৎসব আয়োজন করেন।
১৯৭০ – গ্রিক ভূতত্ত্বের ছাত্র কোস্তাস জর্জাকিস জর্জিয়োস পাপাডোপুলোস-এর স্বৈরাচারী শাসনের প্রতিবাদে ইতালির জেনোয়ার মাত্তেওত্তি স্কয়ারে আত্মাহুতি দেন।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বুর্কিনা ফাসো।
১৯৭৬ – তুর্কি এয়ারলাইন্স ফ্লাইট ৪৫২ তুরস্কের কারাতেপের কাছে টরাস পর্বতমালায় বিধ্বস্ত হয়, এতে ১৫৪ জন যাত্রী ও ক্রু নিহত হন।
১৯৭৬ – ইরানি বিমানবাহিনীর দুটি এফ-৪ ফ্যান্টম ২ জেট একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু তদন্তে উড্ডয়ন করে।
১৯৭৮ – সলোমন দ্বীপপুঞ্জ জাতিসংঘে যোগ দেয়।
১৯৮১ – বাংলাদেশে আটটি ব্যাংকে কর্মচারী ইউনিয়ন বাতিল করা হয়।
১৯৮২ – স্কট ফালম্যান কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের বুলেটিন বোর্ড সিস্টেমে প্রথম নথিভুক্ত ইমোটিকন
এবং
পোস্ট করেন।
১৯৮৩ – সেন্ট কিটস ও নেভিস স্বাধীনতা লাভ করে।
১৯৮৩ – সোভিয়েত আকাশসীমা লঙ্ঘনের কারণে দক্ষিণ কোরিয়ার বোয়িং ৭৪৭ বিমানে গুলি করা হলে ২৬৯ জন যাত্রীসহ তা জাপান সাগরে ভেঙে পড়ে।
১৯৮৫ – মেক্সিকোয় ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত।
১৯৮৫ – টিপার গোর ও অন্যান্য রাজনীতিবিদদের স্ত্রীরা প্যারেন্টস মিউজিক রিসোর্স সেন্টার গঠন করেন, যখন ফ্রাঙ্ক জাপা, জন ডেনভার ও অন্যান্য সঙ্গীতশিল্পীরা রক সঙ্গীতে অশ্লীলতা নিয়ে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেন।
১৯৮৯ – নাইজারের তুনুরু মরুভূমির উপর ইউটিএ ফ্লাইট ৭৭২ বোমা হামলায় ধ্বংস হয়, এতে ১৭০ জন যাত্রী ও ক্রু নিহত হন।
১৯৯১ – যুক্তরাষ্ট্র ও কুয়েতের মধ্যে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯১ – ইতালি ও অস্ট্রিয়ার সীমান্তে আল্পসে ওৎজি দ্য আইসম্যান আবিষ্কৃত হয়।
১৯৯২ – যুগোস্লাভিয়া জাতিসংঘ থেকে বহিষ্কৃত।
১৯৯৪ – যুক্তরাষ্ট্রের ২০ হাজার সৈন্য দক্ষিণ ক্যারিবিয় সাগর তীরবর্তী ক্ষুদ্র দেশ হাইতিতে হামলা চালিয়ে দেশটি দখল করে নেয়।
১৯৯৫ – দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউ ইয়র্ক টাইমস ইউনাবোমার ইশতেহার প্রকাশ করে।
১৯৯৭ – আলজেরিয়ায় গুয়েলব এল-কেবির গণহত্যায় ৫৩ জন নিহত হন।
২০০৬ – বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী সামুদ্রিক ঝড়ে বাংলাদেশের শত শত মৎসজীবি প্রাণ হারায়।
২০০৬ – থাই সেনাবাহিনী অভ্যুত্থান ঘটায়, সংবিধান বাতিল করে সামরিক আইন জারি করে।
২০০৮ – সঙ্গীতশিল্পী ট্র্যাভিস বার্কার ও অ্যাডাম “ডিজে এএম” গোল্ডস্টেইন-কে বহনকারী একটি লিয়ারজেট ৬০ দক্ষিণ ক্যারোলাইনার কলম্বিয়া মেট্রোপলিটন বিমানবন্দর থেকে উড্ডয়ন বাতিলের সময় বিধ্বস্ত হয়, এতে ৬ জনের মধ্যে ৪ জন নিহত হন।
২০১০ – ডিপওয়াটার হরাইজন তেল ছড়িয়ে পড়ার তেলের কূপটি সিল করা হয়।
২০১১ – নিউ ইয়র্ক ইয়াঙ্কিসের মারিয়ানো রিভেরা ট্রেভর হফম্যান-কে ছাড়িয়ে মেজর লিগ বেসবলের সর্বকালের সর্বোচ্চ ৬০২ সেভের রেকর্ড গড়েন।
২০১৬ – নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বোমা হামলার সন্দেহভাজনকে পুলিশের সাথে গোলাগুলির পর গ্রেপ্তার করা হয়।
২০১৭ – পুয়েবলা ভূমিকম্প মেক্সিকোতে আঘাত হানে, এতে ৩৭০ জন নিহত ও ৬,০০০ জনের বেশি আহত হন।
২০২১ – ক্যানারি দ্বীপপুঞ্জের লা পালমা দ্বীপে কুমব্রে ভিয়েহা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়, যা প্রায় তিন মাস স্থায়ী হয়।
২০২২ – যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া ওয়েস্টমিনস্টার অ্যাবিতে অনুষ্ঠিত হয়।
২০২২ – মেক্সিকোর মিচোয়াকান রাজ্যে শক্তিশালী ভূমিকম্পে ২ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হন।
২০২৩ – আজারবাইজান নাগোরনো-কারাবাখ অঞ্চলে আর্টসাখ প্রজাতন্ত্রের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যার ফলে আর্মেনীয় জনগোষ্ঠীর দেশত্যাগ ঘটে।
জন্ম
১৫৫১ - পোলান্ড ও ফ্রান্সের রাজা তৃতীয় হেনরি (ফ্রান্স)
১৭৫৯ - উইলিয়াম কিরবি, ইংরেজ পতঙ্গবিদ।
১৯০৩ -অচিন্ত্যকুমার সেনগুপ্ত, বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক। (মৃ. ২৯/০১/১৯৭৬)
১৮৯৪ - হেমেন্দ্রনাথ মজুমদার, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী। (মৃ. ১৯৪৮)
১৯১১ - উইলিয়াম গোল্ডিং, ব্রিটিশ ঔপন্যাসিক, নাট্যকার ও কবি। (মৃ. ১৯৯৩)
১৯১৯ - জহর রায়, ভারতীয় বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা কৌতুক অভিনেতা। (মৃ. ১১/০৮/১৯৭৮)
১৯২১ - পাওলো ফ্রেইরি, ব্রাজিলের খ্যাতনামা শিক্ষাবিদ ও দার্শনিক। (মৃ. ০২/০৫/১৯৯৭)
১৯২১ - বিমল কর, ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক। (মৃ. ২৬/০৮/২০০৩)
১৯২৪ - সুচিত্রা মিত্র, রবীন্দ্র সঙ্গীতের অগ্রগণ্য গায়িকা ও বিশেষজ্ঞ, প্রথিতযশা ও স্বনামধন্য ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী। (মৃ. ০৩/০১/২০১১)
১৯২৬ - মাসাতোশি কোশিবা, নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী। (মৃ. ২০২০)
১৯৩৪ - সুধীর চক্রবর্তী, বাঙালি অধ্যাপক, লেখক,সঙ্গীত-গবেষক এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ। (মৃ. ১৫/১২/২০২০)
১৯৪৮ - জেরেমি আয়রন্স, ইংরেজ অভিনেতা।
১৯৪৯ - টুইগি, ইংরেজ মডেল, অভিনেত্রী, ও গায়িকা।
১৯৫৫ - মোহাম্মদ সাদিক, বাংলাদেশী কবি এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ১৩ম চেয়ারম্যান।
১৯৬৩ - ডেভিড সিম্যান, প্রাক্তন ইংরেজ পেশাদার ফুটবলার।
১৯৬৫ - সুনিতা উইলিয়ামস, মার্কিন মহাকাশচারী ও নৌবাহিনী কর্মকর্তা।
১৯৬৮ - কৌশিক সেন, ভারতীয় বাঙালি অভিনেতা
১৯৭১ - সালমান শাহ, বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক।
১৯৭৬ - ঈশা কোপিকর, ভারতীয় অভিনেত্রী।
১৯৮৪ - ইভা মারি, মার্কিন অভিনেত্রী, ফিটনেস মডেল এবং পেশাদার কুস্তিগির।
১৯৮৭ - ড্যানিয়েল প্যানব্যাকার, আমেরিকান অভিনেত্রী।
১৯৯০ - কিরান ট্রিপিয়ার, ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
১৩৩৯ - গো-দিয়গো, জাপানের সম্রাট। (জ. ১২৮৮)
১৭১০ - ওলে রয়মা, ডেনমার্কের জ্যোতির্বিজ্ঞানী। (জ. ১৬৪৪)
১৮৮১ - জেমস এ. গারফিল্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতম রাষ্ট্রপতি। (জ. ১৮৩১)
১৯৩৫ - কন্সতান্তিন এদুয়ার্দোভিচ সিওলকোভস্কি, পোলীয় বংশোদ্ভূত সোভিয়েত রকেট বিজ্ঞানী। (জ. ১৮৫৭)
১৯৩৬ - বিষ্ণু নারায়ণ ভাতখন্ডে, ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রথিতযশা পণ্ডিত। (জ. ১৮৬০)
১৯৬৪ - নরেশচন্দ্র সেনগুপ্ত, বাঙালি আইনজীবী, অধ্যাপক ও প্রগতিশীল সাহিত্যিক। (জ.১৮৮২)
১৯৮৭ - মুহম্মদ মনসুরউদ্দীন, লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক। (জ. ১৯০৪)
১৯৮৯ - সন্তোষকুমারী দেবী, স্বাধীনতা সংগ্রামের কর্মী ও বাংলার প্রথম শ্রমিক নেত্রী। (জ. ১৮৯৭)
২০১১ - জর্জ ক্যাডল প্রাইজ, বেলিজের প্রথম প্রধানমন্ত্রী। (জ. ১৯১৯)
২০২৫ - জুবিন গর্গ, ভারতীয় গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক,গীতিকার, অভিনেতা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব। (জ.১৯৭২)
ছুটি ও অন্যান্য
• জাতীয় পাইরেট দিবস
বাংলাদেশ সময়: ০:২২:৩৪ ৩ বার পঠিত