![]()
মহানগরীর পদ্মা নদী সংলগ্ন এলাকায় হঠাৎ ঢেউ উঠে তীরে বাঁধা নৌকা ভেসে গিয়ে ক্ষতিগ্রস্ত জেলে এবং উদ্ধার করতে গিয়ে আহতদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
এ সময় নৌকা বাঁচাতে গিয়ে আহত হন রিমোন হোসেন ও তার স্ত্রী। আবার কারও কারও নৌকা ভেসে যায়। একমাত্র জীবিকার অবলম্বন হারিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন তারা।
সেই ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে আজ শনিবার সকালে টি-বাঁধ বটতলা এলাকায় খাদ্যসামগ্রী ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।
জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে রাজশাহীর টি-বাঁধ এলাকার পদ্মায় হঠাৎ পানির উচ্চতা বেড়ে যায়। সৃষ্টি হয় জলোচ্ছ্বাসের মতো বড় বড় ঢেউ।
এতে তীরবর্তী কয়েকটি মাঝি ও জেলে পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ভেসে যায় একটি নৌকা, আর একটি নৌকা তলিয়ে যায়। নৌকায় থাকা জাল ও মাছ ধরার সরঞ্জামও পানিতে ডুবে যায়।
ইতোমধ্যে পবা উপজেলার মধ্যচরে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী ও নেজারত ডেপুটি কালেক্টর মো. আরিফ হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:১৯:২৫ ৯ বার পঠিত