শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে: নাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে: নাহিদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬



নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে: নাহিদ

জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‍“সমানে আমাদের কঠিন লড়াই।  আমরা এক স্বৈরাচার হটিয়েছি, এখন নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে।”

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইল নগর জলফৈ বাইপাসে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চের পথসভার তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আপনারা দেখেছেন, গত সাত মাসে কীভাবে প্রতি পদে পদে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ৭০ শতাংশ মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিলেন। জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল, কথা ছিল দেশে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস থাকবে না, কথা ছিল, বৈষম্য থাকবে না। কিন্তু সবই রয়ে গেছে।”

তিনি বলেন, ‍“আমরা দেখেছি, কিভাবে র‍্যাবের বিলুপ্তির কথা বলে তারা র‍্যাবকে এসআরবিতে পরিণত করেছে। একইভাবে হাসিনার সরকার তারেকের সরকারে পরিণত হয়েছে। জনবল একই আছে আইন কানুন একই আছে শুধু লোক বদলিয়েছে। শুধু এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তি বদলিয়েছে। দেশের কোনো পরিবর্তন হয়নি। ”

নাহিদ ইসলাম বলেন, “তারা বলেছিল, ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান করবে, কিন্তু তারা কর্মসংস্থান কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের। কর্মসংস্থান হচ্ছে ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের। আমরা এরকম বাংলাদেশ হতে দেব না। ”

এনসিপির এই নেতা বলেন, “আবু সাঈদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। টাঙ্গাইলের প্রতি আমরা দায়বদ্ধতা। টাঙ্গাইলের মাওলানা ভাসানীর উত্তরশুরি আমরা। বাংলাদেশের জন্য লড়াই করে যাচ্ছি। মাওলানা ভাসানী বলেছিলেন, দিল্লির আধিপত্যের বিরুদ্ধে এই বাংলা লড়াই করবে। আমরা সেই লড়াই এখনো জারি রাখতে চাই। এমন দেশের অভ্যন্তরে যে নতুন স্বৈরাচার সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আপনারা সবাই সঙ্গে থাকবেন। আমরা ঐক্যবদ্ধভাবে আছি।”

টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে পথসভায় বাংলাদেশ জামায়াতে  ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২২:০৮   ১২ বার পঠিত