![]()
আজ ২০ সেপ্টেম্বর ২০২৬,রবিবার। ৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
ঘটনাবলি
১০৫৮ – অ্যাগনেস অফ পোইতু ও প্রথম অ্যান্ড্রু বুর্গেনল্যান্ড সীমান্ত নিয়ে আলোচনার জন্য মিলিত হন।
১০৬৬ – ফুলফোর্ডের যুদ্ধে হ্যারল্ড হার্ড্রাডা আর্ল মরকার ও এডউইন-কে পরাজিত করেন।
১১৮৭ – মুসলমান সেনারা খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রুসেডের অংশ হিসেবে সেনাপতি সালাদিনের নেতৃত্বে জেরুজালেম অবরোধ শুরু করেন, যা ২ অক্টোবর তারিখ তাদের দখলে আসে।
১২৬০ – টিউটনিক নাইটদের বিরুদ্ধে প্রাচীন প্রুশীয়দের মহান প্রুশীয় বিদ্রোহ শুরু হয়।
১৩৭৮ – জেনেভার রবার্ট সপ্তম ক্লিমেন্ট নামে পোপ নির্বাচিত হন এবং ১৩৭৮ সালের পোপ বিভেদ শুরু হয়।
১৪৯৮ – নানকাই সুনামিতে কোতোকু-ইনের মহান বুদ্ধ মূর্তির ভবন ভেসে যায়; এরপর থেকে এটি বাইরেই অবস্থিত।
১৫১৯ – ফার্দিনান্দ ম্যাগেলান প্রায় ২৭০ জন নাবিক নিয়ে সানলুকার দে বারামেদা থেকে বিশ্ব প্রদক্ষিণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
১৫৮৬ – ব্যাবিংটন ষড়যন্ত্রে জড়িত বেশ কয়েকজন ষড়যন্ত্রকারীকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়।
১৬০২ – নেদারল্যান্ডসের স্পেনীয় অধিকৃত গ্রাভে শহর অরেঞ্জের মরিসের নেতৃত্বাধীন ওলন্দাজ ও ইংরেজ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
১৬২০ – তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।
১৬৯৭ – ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, পবিত্র রোমান সাম্রাজ্য ও ওলন্দাজ প্রজাতন্ত্র রিসউইক চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে নয় বছরের যুদ্ধ শেষ হয়।
১৭৩৭ – ওয়াকিং পারচেজ চুক্তি সম্পন্ন হয়, যার ফলে লেনাপ-ডেলাওয়্যার উপজাতির ১২ লাখ একর জমি পেনসিলভানিয়া কলোনিতে হস্তান্তরিত হয়।
১৭৯২ – ফরাসি সেনারা ভালমির যুদ্ধে ফ্রান্সে মিত্রবাহিনীর আক্রমণ প্রতিহত করে।
১৮৩১ – বাষ্পচালিত প্রথম বাস নির্মাণ করা হয়।
১৮৩৩ – চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস আইরেস যাত্রা করেন।
১৮৩৫ – বিদ্রোহীরা ব্রাজিলের পোর্তো আলেগ্রে দখল করলে দশকব্যাপী রাগামাফিন যুদ্ধ শুরু হয়।
১৮৩৯ – নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়।
১৮৪৮ – আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স প্রতিষ্ঠিত হয়।
১৮৫৪ – অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকেট বিক্রি শুরু হয়। ডাকটিকেটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।
১৮৫৪ – ক্রিমিয়ার যুদ্ধে ব্রিটিশ ও ফরাসি সেনারা আলমার যুদ্ধে রাশিয়াকে পরাজিত করে।
১৮৫৭ – বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নেয়।
১৮৬০ – ভবিষ্যৎ রাজা সপ্তম এডওয়ার্ড প্রিন্স অব ওয়েলস হিসেবে উত্তর আমেরিকায় প্রথম সফর শুরু করেন।
১৮৬৩ – জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা ইয়াকপ গ্রিম মৃত্যুবরণ করেন।
১৮৬৩ – আমেরিকার গৃহযুদ্ধে চিকামাউগার যুদ্ধ কনফেডারেটদের বিজয়ের মাধ্যমে শেষ হয়।
১৮৬৭ – হাঙ্গেরীকে অষ্ট্রিয়ার সাথে একিভূত করে বৃহৎ অষ্ট্রিয়ান সাম্রাজ্য গঠন করা হয়।
১৮৭০ – ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে।
১৮৭১ – মেলানেশিয়ার প্রথম বিশপ জন কোলরিজ প্যাটেসন সলোমন দ্বীপপুঞ্জের নুকাপুতে শহীদ হন।
১৮৭৮ – দ্য হিন্দু ইংরাজী ভাষার সংবাদপত্র জি এস আয়ারের সম্পাদনায় প্রথম ভারতের চেন্নাই শহরে প্রকাশিত হয়।
১৮৮১ – মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি চেস্টার এ. আর্থার জেমস এ. গারফিল্ডের মৃত্যুর পর শপথ গ্রহণ করেন।
১৮৯৩ – চার্লস ডুরিয়া ও তার ভাই প্রথম আমেরিকায় তৈরি পেট্রোলচালিত অটোমোবাইল পরীক্ষা করেন।
১৯১১ – হোয়াইট স্টার লাইনের আরএমএস অলিম্পিক ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস হকের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
১৯২০ – আইরিশ স্বাধীনতা যুদ্ধে ব্ল্যাক অ্যান্ড ট্যানস নামে পরিচিত ব্রিটিশ পুলিশ প্রতিশোধ হিসেবে বালব্রিগান শহরে আগুন দেয় ও দুজন স্থানীয়কে হত্যা করে।
১৯৪১ – লিথুয়ানিয়ায় হলোকাস্টের সময় লিথুয়ানীয় নাৎসি ও স্থানীয় পুলিশ নেমেনচিনেতে ৪০৩ জন ইহুদিকে হত্যা শুরু করে।
১৯৪৬ – প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তথা কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিল।
১৯৪৬ – গণভোটের ছয় দিন পর ডেনমার্কের রাজা দশম খ্রিস্টিয়ান ফ্যারো দ্বীপপুঞ্জের স্বাধীনতা ঘোষণা বাতিল করেন।
১৯৫৪ – টোভে ইয়ানসন ও লার্স ইয়ানসন সৃষ্ট মুমিন কমিকস লন্ডনের দ্য ইভনিং নিউজ পত্রিকায় আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়।
১৯৫৫ – সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব জার্মানির মধ্যে সম্পর্ক বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬১ – গ্রিক জেনারেল কনস্টান্টিনোস ডোভাস গ্রিসের প্রধানমন্ত্রী হন।
১৯৬২ – আফ্রিকান আমেরিকান জেমস মেরেডিথকে মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে প্রবেশে সাময়িকভাবে বাধা দেওয়া হয়।
১৯৬৪ – আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে।
১৯৬৫ – বুরকির যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ডোগরাই দখল করে।
১৯৬৭ – কুনার্ড লাইনের কুইন এলিজাবেথ ২ জাহাজ স্কটল্যান্ডের ক্লাইডব্যাংকে উদ্বোধন করা হয়।
১৯৭০ – সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।
১৯৭১ – নিকারাগুয়ায় স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়া হারিকেন আইরিন শক্তি ফিরে পেয়ে হারিকেন অলিভিয়া নামে নামকরণ করা হয়, যা প্রথম আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করা হারিকেন।
১৯৭৩ – নারী টেনিস খেলোয়াড় বিলি জিন কিং লন টেনিস খেলার লিঙ্গের যুদ্ধ নামক মুখোমুখি ম্যাচে পুরুষ টেনিস খেলোয়াড় ববি রিগস্কে পরাজিত করেন।
১৯৭৩ – গায়ক জিম ক্রোস, গীতিকার ও সঙ্গীতজ্ঞ মরি মুহলাইসেন সহ ছয় জন লুইজিয়ানার ন্যাচিটোচেস আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমান দুর্ঘটনায় নিহত হন।
১৯৭৭ – ভিয়েতনাম জাতিসংঘে অন্তর্ভুক্ত হয়।
১৯৭৯ – মধ্য আফ্রিকান সাম্রাজ্যে ফ্রান্স সমর্থিত অভ্যুত্থানে সম্রাট প্রথম বোকাসা ক্ষমতাচ্যুত হন।
১৯৮২ – এনএফএলে আমেরিকান ফুটবল খেলোয়াড়রা ৫৭ দিনের ধর্মঘট শুরু করেন।
১৯৮৪ – লেবাননের বৈরুতে মার্কিন দূতাবাসে গাড়ি বোমা আত্মঘাতী হামলায় ২২ জন নিহত হন।
১৯৮৯ – ইউএসএয়ার ফ্লাইট ৫০৫০ লাগার্ডিয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন বাতিলের সময় বোয়ারি উপসাগরে বিধ্বস্ত হয়, এতে ২ জন নিহত হন।
১৯৯০ – দক্ষিণ ওসেটিয়া জর্জিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯২ – আহসান মঞ্জিল জাদুঘর সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়।
১৯৯৯ – বিল ক্লিনটন ৯ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে আসেন।
২০০০ – চেক প্রজাতন্ত্রে সফল নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০০০ – যুক্তরাজ্যের এমআই৬ ভবনে রুশ তৈরি আরপিজি-২২ ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়।
২০০১ – রাজধানী ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে ‘সিটি সার্কুলার সার্ভিস’ চালু।
২০০১ – মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ মার্কিন কংগ্রেসে যৌথ অধিবেশনে “সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ” ঘোষণা করেন।
২০০৩ – মালদ্বীপে কারাগারে এক বন্দিকে রক্ষীদের হত্যার পর নাগরিক অস্থিরতা ছড়িয়ে পড়ে।
২০০৫ – যুক্তরাষ্ট্র ও কিউবায় হ্যারিকেন রিটার তাণ্ডব।
২০০৭ – যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার জেনায় প্রায় ১৫,০০০ থেকে ২০,০০০ বিক্ষোভকারী জেনা সিক্স নামে পরিচিত ছয় কৃষ্ণাঙ্গ যুবকের সমর্থনে মিছিল করেন।
২০০৮ – পাকিস্তানের ইসলামাবাদে ম্যারিয়ট হোটেলের সামনে বিস্ফোরক ভর্তি ডাম্প ট্রাক বিস্ফোরণে ৫৪ জন নিহত ও ২৬৬ জন আহত হন।
২০১১ – মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী “ডোন্ট আস্ক, ডোন্ট টেল” নীতি বাতিল করে, যার ফলে সমকামী পুরুষ ও নারীরা প্রকাশ্যে সামরিক বাহিনীতে কাজ করার সুযোগ পান।
২০১৭ – হারিকেন মারিয়া শক্তিশালী ক্যাটাগরি ৪ হারিকেন হিসেবে পুয়ের্তো রিকোতে আঘাত হানে, এতে ২,৯৭৫ জন নিহত হয় এবং ৯০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়।
২০১৮ – তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদের উকারা দ্বীপের কাছে ফেরি ডুবে কমপক্ষে ১৬১ জন নিহত হন।
২০১৯ – জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বজুড়ে প্রায় ৪০ লাখ মানুষ, বেশিরভাগ শিক্ষার্থী, জলবায়ু ধর্মঘটে অংশ নেয়, যার নেতৃত্বে ছিলেন সুইডেনের গ্রেটা থুনবার্গ।
জন্ম
১৪৮৬ - ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র আর্থার।
১৮৩৩ - এর্নেস্তো তেওদরো মোনেতা, ইতালীয় সাংবাদিক, জাতীয়তাবাদী, বিপ্লবী সৈনিক ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইতালীয় মানব-হিতৈষী। (মৃ. ১৯১৮)
১৮৫৩ - চুলালংকরন, শ্যামদেশের (থাইল্যান্ডের) চক্রী রাজবংশের পঞ্চমরাজা। (মৃ. ১৯১০)
১৮৭০ - জোসিয়া জন গুডউইন, ব্রিটিশ দ্রুতলিপিকার তথা স্টেনোগ্রাফার এবং স্বামী বিবেকানন্দের অন্যতম প্রধান ও অত্যন্ত বিশ্বস্ত ইংরেজ শিষ্য যিনি স্বামীজির বক্তৃতাগুলির প্রতিটি শব্দ নিখুঁতভাবে লিখে রাখতেন। (মৃ.১৮৯৮)
১৮৭২ - মরিস গ্যামেলিন, ফরাসী জেনারেল। (মৃ. ১৯৫৮)
১৮৯৫ - দুর্গাদাস শেঠ, চন্দননগরের স্বদেশ অনুরাগী ব্যক্তিত্ব। (জ. ১৯৫৮)
১৯১৪ - কেনেথ মোর, বিংশ শতাব্দীর একজন বিখ্যাত ইংরেজ অভিনেতা। (মৃ. ১৯৮২)
১৯২৩ - আক্কিনেনি নাগেশ্বর রাও, ভারতীয় অভিনেতা এবং প্রযোজক। (মৃ. ২০১৪)
১৯২৫ - আনন্দ মহিদল, অষ্টম রামা শ্যামদেশের (থাইল্যান্ডের) চক্রী রাজবংশের অষ্টম রাজা ছিলেন। (মৃ. ১৯৪৬)
১৯২৭ - রেচেল রবার্টস, ওয়েলসীয় অভিনেত্রী। (মৃ. ১৯৮০)
১৯৩৩ - ডেনিস ভায়োলেট,ইংরেজ ফুটবল খেলোয়াড়। (মৃ. ১৯৯৯)
১৯৩৪ - সোফিয়া লরেন, ইতালীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং আন্তর্জাতিক যৌন আবেদনের প্রতীক।
১৯৪৩ - সানি আবাচা, নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি।
১৯৪৮ - জর্জ আর. আর. মার্টিন, মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্পকার, চিত্রনাট্যকার এবং টেলিভিশন প্রযোজক।
১৯৪৮ - মহেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৫২ - শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী। (মৃ. ২৪/০৯/২০২০)
১৯৫৭ - বলিউডের ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ খ্যাত ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম। (মৃ. ০৮/০৮/২০২১)
১৯৭১ - হেনরিক লারসন, সাবেক সুইডিশ পেশাদার ফুটবলার।
১৯৮৮ - হাবিব নুরমাগোমেডোভ, অবসরপ্রাপ্ত রুশ মিক্সড মার্শাল তারকা।
১৯৯৩ - জুলিয়ান ড্রাক্সলার, জার্মান ফুটবলার।
১৯৯৫ - সামি হ্যানরাট্টি, মার্কিন অভিনেত্রী।
১৯৯৫ - রব হোল্ডিং, ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
১২৪৬ - কিয়েভের শাসক মিখাইল।
১৩২৮ - ইবনে তাইমিয়াহ, সুন্নি ইসলামি পণ্ডিত, মুহাদ্দিস, ধর্মতাত্ত্বিক, বিচারক, আইনজ্ঞ, মুজাহিদ এবং একজন চিন্তক ও রাজনৈতিক। (জ. ১২৬৩)
১৮৬৩ - ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা। (জ. ১৭৮৫)
১৮৬৯ - গিরিশচন্দ্র ঘোষ,অবিভক্ত বাংলার ইংরাজী শিক্ষার প্রথম যুগের সাংবাদিক। (জ. ২৭/০৬/১৮২৯)
১৯৩০ - গোম্বোজাব সাইবিকভ, রুশ অভিযাত্রী। (জ. ১৮৭৩)
১৯৩৩ - অ্যানি বেসান্ত,ব্রিটিশ সমাজতান্ত্রিক, ব্রহ্মজ্ঞানী, নারী অধিকার আন্দোলনকারী, লেখক, বাগ্মী, এবং আইরিশ ও ভারতীয় স্বায়ত্ব শাসনের সমর্থক। (জ. ০১/১০/১৮৪৭)
১৯৭১ - জিওর্জোস সেফেরিস, গ্রীক কবি এবং কূটনীতিক এবং সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী লেখক। (জ. ১৩/০৩/১৯০০)
১৯৭৫ - স্যাঁ-জন পের্স, সাহিত্যে নোবেলজয়ী ফরাসি কবি, লেখক ও কূটনীতিবিদ। (জ. ১৮৮৭)
১৯৮৬ - প্রবোধচন্দ্র সেন, বাঙালি ঐতিহাসিক, ছন্দবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ। (জ. ২৭/০৪/১৮৯৭)
১৯৯৬ - পল এর্ডশ, অতিপ্রজ (prolific) হাঙ্গেরীয় গণিতবিদ। (জ. ১৯১৩)
২০১১ - বুরহানউদ্দিন রব্বানী, আফগানিস্তানের প্রেসিডেন্ট। (জ. ১৯৪০)
২০১৪ - পলি বার্জেন, মার্কিন অভিনেত্রী, গায়িকা, টেলিভিশন উপস্থাপক, লেখিকা ও উদ্যোক্তা। (জ. ১৯৩০)
২০১৫ - জগমোহন ডালমিয়া, ভারতীয় ক্রিকেট প্রশাসক। (জ. ১৯৪০)
ছুটি ও অন্যান্য
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া দিবস
বিশ্ব পরিষ্কার - পরিচ্ছন্নতা দিবস
বাংলাদেশ সময়: ০:১৪:১০ ৯ বার পঠিত