কালকিনিতে সোনালী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন ‌

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে সোনালী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন ‌
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬



কালকিনিতে সোনালী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন ‌বি.এম.হা‌নিফ,​কালকিনি

​কালকিনি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে উন্নত ও আধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করতে সোনালী ব্যাংকের প্রথম ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) বুথ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকিং সেবাকে আরও গতিশীল ও ডিজিটালাইজ করার লক্ষ্যে এ উদ্যোগ নেয় ব্যাংক কর্তৃপক্ষ।

উপজেলা চত্বর সংলগ্ন সোনালী ব্যাংক কালকিনি মূল শাখা প্রাঙ্গণে এ বুথটি স্থাপন করা হয়। নতুন এ সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘণ্টা কার্ড ও কার্ডবিহীন মাধ্যমে দ্রুত টাকা জমা ও উত্তোলন করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ফরিদপুর রিজিয়নের ইনচার্জ ও জেনারেল ম্যানেজার মোঃ তানজিমুল ইসলাম, মাদারীপুর কার্যালয়ের ডিজিএম মোঃ শাহাদাত হোসেন, এজিএম পংকজ, এবং কালকিনি শাখার ম্যানেজার আসাদুজ্জামান শেখ,কাল‌কি‌নি ম‌ডেল প্রেসক্লা‌বের সভাপ‌তি মোঃ মিজানুর রহমান। এছাড়া শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গ্রাহকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের দ্রুত ও নির্বিঘ্ন সেবা দিতে সোনালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন এ সেবার মাধ্যমে এলাকার গ্রাহকরা ভোগান্তি ছাড়া সার্বক্ষণিক লেনদেনের সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৩০   ৩০ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
বন্ধ্যাত্বের চিকিৎসায় দেশে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে গবেষণার অনন্য মডেল আইইডিসিআর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ