রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬



সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মামলার এজাহারনামীয় ও রাজনৈতিক অঙ্গসংগঠনের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ৯:০০ ঘটিকা হতে ১২:০০ ঘটিকার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউলুপ সংলগ্ন পাকা রাস্তায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান-এর সঠিক দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি এবং বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে মিছিলে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন:

১। মোঃ মফিজুর (৪০): পিতা- মৃত মোতাহার হোসেন হাওলাদার, ভোলা; বর্তমান ঠিকানা- সিআইখোলা (কাঠের পুল), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

২। রুহুল আমিন (৪৮): পিতা- নূর মোহাম্মদ, বঙ্গবন্ধু পরিষদের সক্রিয় সদস্য; ঠিকানা- গোদনাইল ধনকুন্ডা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৩। মোঃ রুবেল (২৮): পিতা- মোঃ মিজান, তাঁতীলীগের সক্রিয় সদস্য, বরিশাল; বর্তমান ঠিকানা- আদমজী সোনা মিয়া মার্কেট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৪। মোঃ সোহেল (৪২): পিতা- সিদ্দিক মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য ও মিছিলে অংশগ্রহণকারী; ঠিকানা- মিজমিজি, তেরা মার্কেট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:৫৬   ১১৪ বার পঠিত