ছাদে সোলার প্যানেল স্থাপন এবং সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তিকরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাদে সোলার প্যানেল স্থাপন এবং সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তিকরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬



ছাদে সোলার প্যানেল স্থাপন এবং সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তিকরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন ও সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত সদরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।

সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃমোফাজ্জল হোসেন,সমাজসেবা কর্মকর্তা মোঃ কাজে শামীম আহমেদ,সদরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, বিএনপি সদরপুর উপজেলা আহ্বায়ক কাজী বদরুজ্জামান (বদু),ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি এবং সদরপুর বাজার বণিক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন এবং সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচিটি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২:৩৫:০৭   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার
বাংলাদেশের জন্য আলজেরিয়ার জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান শামা ওবায়েদের
নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপন করা হবে : ডা. জাহিদ হোসেন
হামে আক্রান্ত শিশুদের কেউ টিকা নেয়নি, বাদ পড়াদের নিয়ে বিশেষ টিকাদান ২৬ সেপ্টেম্বর
সালথায় বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু
আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজবে তুলে নেওয়া সেই সড়কের ইট ফেরত দিলেন অভিযুক্তরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ