সালথায় বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬



সালথায় বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পানিতে ডুবে মৌসুমি মণ্ডল (৩৫) নামের দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মৌসুমি মণ্ডল ওই এলাকার পাপন সরকারের স্ত্রী এবং সদরপুর উপজেলার উজিরখান্দি গ্রামের বিভূতি মণ্ডলের মেয়ে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে বাড়ির কাজ শেষ করে বাড়ির পাশের বিলে গোসল করতে যান মৌসুমি। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিলের পানিতে তাঁর জুতা ও একটি বালতি ভাসতে দেখা যায়। পরে বিলের পানিতে তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

পরিবারের সদস্যরা জানান, মৌসুমি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। মাঝেমধ্যে তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে পড়ে যেতেন। শনিবারও পড়ে গিয়ে তাঁর মুখে আঘাত লাগে। ধারণা করা হচ্ছে, রোববার সকালে গোসলের সময় তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে ডুবে মারা যেতে পারেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪১:০৭   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার
বাংলাদেশের জন্য আলজেরিয়ার জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান শামা ওবায়েদের
নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপন করা হবে : ডা. জাহিদ হোসেন
হামে আক্রান্ত শিশুদের কেউ টিকা নেয়নি, বাদ পড়াদের নিয়ে বিশেষ টিকাদান ২৬ সেপ্টেম্বর
সালথায় বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু
আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজবে তুলে নেওয়া সেই সড়কের ইট ফেরত দিলেন অভিযুক্তরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ