বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬



---

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক ইউপি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার চাঁনপুর ও চর ইসলামপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকার মাহবুব মেম্বার (৪২) এবং মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার সোহেল রানা (৪১)। মাহবুব মেম্বার ওই ইউনিয়নের মৃত তোতা মিয়া ওরফে আবুল হোসেন মিয়ার ছেলে এবং সোহেল রানা মৃত আব্দুল মতিন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেলের দীপংকর ঘোষের প্রত্যক্ষ নেতৃত্বে বন্দরের বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, চলমান এসব অভিযানে বন্দরের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের দুই নেতাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:০৭   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ