কালকিনিতে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে জরিমানা
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



কালকিনিতে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে জরিমানা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ সামনের প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কালকিনি উপজেলার প্রধান সড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা লঙ্ঘনের দায়ে মোঃ কাওসার মুনশি ও সাজু বেপারীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
​অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কিশোর কুমার দাস।
​জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২:২৩:৪৩   ৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা - তথ্য প্রতিমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন চুন্নুকে রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায়
জামালপুর আদালত প্রাঙ্গণে বাদী ও প্রতিবন্ধী নারীর ওপর হামলা, মোহরীর বিচার দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ