বুধবার, ৭ অক্টোবর ২০২৬

ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ৭ অক্টোবর ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ৭ অক্টোবর ২০২৬,বুধবার। ২২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়

ঘটনাবলি

৩৭৬১ খ্রিষ্টপূর্ব – আধুনিক হিব্রু ক্যালেন্ডারের যুগের প্রারম্ভিক তারিখ।
১৪০৩ – ভেনিসীয়-জেনোয়ীয় যুদ্ধ: ফরাসি অ্যাডমিরালের নেতৃত্বাধীন জেনোয়ীয় নৌবহর মোদনের যুদ্ধে ভেনিসীয় নৌবহরের কাছে পরাজিত হয়।
১৪৭৭ – পোপ চতুর্থ সিক্সটাসের কাছ থেকে কর্পোরেট অধিকার পাওয়ার পর উপসালা বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
১৫১৩ – ক্যামব্রাই লীগের যুদ্ধ: স্পেন ভেনিসকে পরাজিত করে।
১৫৭১ – লেপান্তোর যুদ্ধ সংঘটিত হয় এবং উসমানীয় নৌবাহিনী প্রথম পরাজয়ের সম্মুখীন হয়।
১৬৯১ – ম্যাসাচুসেটস বে প্রদেশের সনদ জারি করা হয়।
১৭০৮ – গুরু গ্রন্থ সাহিবের গুরুত্ব লাভ।
১৭৬৩ – রাজা তৃতীয় জর্জ ১৭৬৩ সালের রাজকীয় ঘোষণা জারি করেন, যার মাধ্যমে অ্যালেগেনির উত্তর ও পশ্চিমে উত্তর আমেরিকার আদিবাসী ভূমিতে শ্বেতাঙ্গ বসতি নিষিদ্ধ করা হয়।
১৭৭৭ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: সারাটোগার দ্বিতীয় যুদ্ধে যা বেমিস হাইটসের যুদ্ধ নামেও পরিচিত, মার্কিনরা জেনারেল জন বার্গোয়েনের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে।
১৭৮০ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: দক্ষিণ ক্যারোলাইনার কিংস মাউন্টেনের যুদ্ধে মার্কিন মিলিশিয়া ব্রিটিশ মেজর প্যাট্রিক ফার্গুসনের নেতৃত্বাধীন অনুগত বাহিনীকে পরাজিত করে।
১৮০০ – ফরাসি জলদস্যু রবার্ট সুরকউফ তার ১৮-কামান বিশিষ্ট জাহাজ লা কনফিয়েন্স নিয়ে ব্রিটিশ ৩৮-কামান বিশিষ্ট জাহাজ কেন্ট দখল করেন।
১৮২৬ – প্রথম মাধ্যাকর্ষণ শক্তি সম্পন্ন আমেরিকান রেলপথ চালু হয়।
১৮২৮ – মোরিয়া অভিযান: গ্রিসের পাত্রা শহর ফরাসি অভিযানকারী বাহিনী কর্তৃক মুক্ত হয়।
১৮৪০ – দ্বিতীয় উইলেম নেদারল্যান্ডসের রাজা হন।
১৮৬৪ – মার্কিন গৃহযুদ্ধ: মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ ব্রাজিলের একটি বন্দরে কনফেডারেট আক্রমণকারী জাহাজ দখল করে।
১৮৬৮ – কর্নেল বিশ্ববিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে; প্রাথমিক ছাত্র ভর্তির সংখ্যা ছিল ৪১২ জন।
১৮৭০ – ফ্রাঙ্কো-প্রুশীয় যুদ্ধ: লেওঁ গামবেতা উত্তপ্ত বায়ু বেলুনে করে প্যারিস অবরোধ থেকে পালিয়ে যান।
১৮৭১ – শিকাগোতে ভয়াবহ অগ্নিকান্ডে ২৫০ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হয় এবং ৯৫ হাজার লোক গৃহহীন হয়।
১৮৭৯ – জার্মানি ও অস্ট্রিয়া-হাঙ্গেরি “দ্বৈত চুক্তি” স্বাক্ষর করে এবং দ্বৈত জোট গঠন করে।
১৯০৬ – রেজাশাহ কর্তৃক পারস্যের জাতীয় সংসদ উদ্বোধন হয়।
১৯১২ – হেলসিঙ্কি স্টক এক্সচেঞ্জে প্রথম লেনদেন অনুষ্ঠিত হয়।
১৯১৩ – ফোর্ড মোটর কোম্পানি প্রথম চলমান যানবাহন সংযোজন লাইন চালু করে।
১৯১৬ – জর্জিয়া টেক কাম্বারল্যান্ড বিশ্ববিদ্যালয়কে ২২২–০ ব্যবধানে পরাজিত করে, যা মার্কিন কলেজ ফুটবল ইতিহাসের সবচেয়ে একপেশে খেলা।
১৯১৯ – নেদারল্যান্ডসের পতাকাবাহী বিমান সংস্থা কেএলএম প্রতিষ্ঠিত হয়।
১৯২৪ – আন্দ্রেয়াস মিখালাকোপুলোস স্বল্প সময়ের জন্য গ্রিসের প্রধানমন্ত্রী হন।
১৯২৯ – দ্বিতীয় ফোটিয়াস কনস্টান্টিনোপলের একুমেনিক প্যাট্রিয়ার্ক হন।
১৯৩২ – রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।
১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ম্যাককলাম স্মারকলিপিতে জাপানকে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রমণে প্ররোচিত করে ইউরোপের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়ানোর প্রস্তাব করা হয়।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: আউশভিৎস বন্দী শিবিরে জন্ডারকমান্ডো বিদ্রোহ সংঘটিত হয়, বন্দীরা চতুর্থ শ্মশানটি পুড়িয়ে দেয়।
১৯৪৯ – কমিউনিস্ট জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (পূর্ব জার্মানি) গঠিত হয়।
১৯৫০ – কলকাতায় মাদার তেরেসার মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠিত হয়।
১৯৫৪ – হোচিমিনের নেতৃত্বে কমিউনিস্টদের হ্যানয় দখল করা হয়।
১৯৫৮ – প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা কর্তৃক পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয়।
১৯৫৮ – মার্কিন মানববাহী মহাকাশ উড্ডয়ন প্রকল্পের নাম পরিবর্তন করে প্রজেক্ট মার্কারি রাখা হয়।
১৯৫৯ – সোভিয়েত মহাকাশযান লুনা ৩ চাঁদের দূরবর্তী পৃষ্ঠের প্রথম ছবি প্রেরণ করে।
১৯৬১ – ডার্বি এভিয়েশন পরিচালিত একটি ডগলাস ডাকোটা বিমান ফ্রান্সের ক্যানিগুতে বিধ্বস্ত হয়, এতে ৩৪ জন নিহত হয়।
১৯৬৩ – রাষ্ট্রপতি কেনেডি আংশিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি অনুমোদন করেন।
১৯৬৩ – বৌদ্ধ সংকট: সম্পর্কের অবনতির মধ্যে দক্ষিণ ভিয়েতনামের ফার্স্ট লেডি মাদাম এনগো দিনহ নু বক্তৃতা সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন।
১৯৭৬ – বাংলাদেশ ৭৭ জাতি গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়।
১৯৭৭ – চতুর্থ সোভিয়েত সংবিধান গৃহীত হয়।
১৯৭৮ – এরোফ্লট ফ্লাইট ১০৮০ কলৎসোভো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়, এতে ৩৮ জন নিহত হয়।
১৯৭৯ – সুইসএয়ার ফ্লাইট ৩১৬ গ্রিসের এথেন্সের এলিনিকন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়, এতে ১৪ জন নিহত হয়।
১৯৮১ – হোসনি মোবারক মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৮৫ – পুয়ের্তো রিকোর মামেয়েস ভূমিধসে প্রায় ২০০ জন নিহত হয়।
১৯৮৫ – প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্টের চারজন সদস্য মিশরের উপকূলে এমএস আকিলে লাউরো জাহাজ ছিনতাই করে।
১৯৮৭ – শিখ জাতীয়তাবাদীরা ভারত থেকে খালিস্তানের স্বাধীনতা ঘোষণা করে।
১৯৮৮ – আলাস্কার কাছে বরফের নিচে আটকে পড়া তিনটি ধূসর তিমি আবিষ্কৃত হয়, যা তিমিদের মুক্ত করার জন্য বহুজাতিক প্রচেষ্টা অপারেশন ব্রেকথ্রুতে পরিণত হয়।
১৯৮৯ – হাঙ্গেরীতে কমিউনিস্ট পার্টির বিলুপ্ত ঘোষণা করা হয়।
১৯৮৯ – পূর্ব জার্মানিতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়।
১৯৯১ – ক্রোয়েশীয় স্বাধীনতা যুদ্ধ: ক্রোয়েশিয়ার জাগরেবে বানস্কি দভোরিতে বোমা হামলা হয়।
১৯৯৩ – ১৯৯৩ সালের বন্যা সেন্ট লুইসে শেষ হয়, ১০৩ দিন পর মিসিসিপি নদী বিপদসীমার নিচে নেমে আসে।
১৯৯৫ – ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভূমিকম্পে শতাধিক নিহত হয়।
১৯৯৬ – ফক্স নিউজ চ্যানেল সম্প্রচার শুরু করে।
২০০০ – ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত: হিজবুল্লাহ জঙ্গিরা আন্তঃসীমান্ত অভিযানে তিনজন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সৈন্যকে বন্দী করে।
২০০১ – আফগানিস্তানে মার্কিন আক্রমণ শুরু হয়, যা মার্কিন ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ শুরু করে।
২০০২ – আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সংযোজন অব্যাহত রাখতে স্পেস শাটল আটলান্টিস এসটিএস-১১২ মিশনে উৎক্ষেপণ করা হয়।
২০০৪ – মিশরের সিনাই উপদ্বীপের তাবা ও নুওয়েইবায় তিনটি বোমা বিস্ফোরণে ৩৪ জন নিহত হয়।
২০০৮ – ২০০৮ টিসি৩ গ্রহাণুটি সুদানের আকাশে পৃথিবীতে আছড়ে পড়ে, যা বায়ুমণ্ডলে প্রবেশের আগে শনাক্ত হওয়া প্রথম গ্রহাণু আঘাত।
২০০৮ – কোয়ান্টাস ফ্লাইট ৭২ অস্ট্রেলিয়ার লিয়ারমন্থের কাছে উড্ডয়নকালে বিপর্যয়ের সম্মুখীন হয়, এতে ১১২ জন আহত হয়।
২০১৬ – হারিকেন ম্যাথিউর প্রভাবে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে যায়।
২০২২ – আয়ারল্যান্ডের ক্রিসলোতে পেট্রোল স্টেশনে বিস্ফোরণে দশজন নিহত এবং আটজন আহত হয়।
২০২২ – আলেস বিয়ালিয়াতস্কি এবং দুটি সংস্থা মেমোরিয়াল ও নাগরিক স্বাধীনতা কেন্দ্র নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
২০২৩ – এই দিনে হামাস এবং অন্যান্য কিছু ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী ইসরায়েলে আক্রমণ করে যাতে প্রায় ১২০০ জন মারা যায় এবং ২৪০ জনের বেশি ইসরায়েলি বন্দী হয়। এই আক্রমণ ইসরায়েল-হামাস যুদ্ধের সূচনা করে।

জন্ম

১৭৪৮ -দ্বাদশ চার্লস, সুইডেনের রাজা।(মৃ.০৫/০২/১৮১৮)
১৭৭৫ - জয়গোপাল তর্কালঙ্কার, বাঙালি লেখক ও সংস্কৃত পণ্ডিত।(মৃ.১৩/০৪/১৮৪৬)
১৭৭৬ - গিলবার্তো সিলভা, ব্রাজিলিয়ান ফুটবলার।
১৮৭০ - হেনরি টেবরার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (মৃ. ১৯৩২)
১৮৭৬ - লুইস ট্যানক্রেড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (মৃ. ১৯৩৪)
১৮৭৯ - জো হিল, নোবেল আমেরিকার কবি ও সমাজ কর্মী।
১৮৮৫ - নিলস বোর, ডেনীয় পদার্থবিদ ও পরমাণু গঠনের আধুনিক তত্ত্বের অন্যতম প্রবক্তা। (মৃ.১৮/১১/১৯৬২)
১৮৮৭ - জ্যাক রাসেল, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯৬১)
১৮৮৮ - হেনরি এ. ওয়ালেস, আমেরিকান রাজনীতিবিদ ও ৩৩ তম উপ-রাষ্ট্রপতি।
১৮৯৯ - গোলাম ফারুক খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৯০০ - হেনরিক হিমলার, নাৎসি পার্টির নেতা ও জার্মান পুলিশ প্রধান। (মৃ. ১৯৪৫)
১৯১২ - অশোক কুমার সরকার, বাঙালি সাংবাদিক ও প্রাক্তন সম্পাদক। (আনন্দবাজার পত্রিকা)(মৃ১৭/০২/১৯৮৩)
১৯১৪ -
বেগম আখতার, ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের গজল, দাদরা ও ঠুমরি গায়িকা।(মৃ.৩০/১০/১৯৭৪)
হিউ বার্টলেট, ইংরেজ প্রথম-শ্রেণির ক্রিকেটার। (মৃ. ১৯৮৮)
১৯১৭ - জুন অ্যালিসন, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা। (মৃ. ২০০৬)
১৯২০ - জ্যাক রাউলি, ইংরেজ ফুটবলার। (মৃ. ১৯৯৮)
১৯২৭ - আর. ডি. লাইং, স্কটিশ সাইকোলজিস্ট ও লেখক।
১৯২৮ - সৈয়দা সাকিনা ইসলাম, বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। (মৃ. ২০০৮)
১৯২৯ - চণ্ডীদাস মাল,বাংলা পুরাতনী,আগামী,টপ্পা গানের কিংবদন্তি সঙ্গীতশিল্পী।(মৃ.২০২১)
১৯৩২ - ডেসমন্ড টুটু, দক্ষিণ আফ্রিকান ধর্মযাজক ও আন্দোলন কর্মী।
১৯৩৪ - উলরিকে মেইনহোফ, জার্মান সাংবাদিক ও একটিভিস্ট।
১৯৩৭ - কলিন গেস্ট, অস্ট্রেলীয় ক্রিকেটার। (মৃ. ২০১৮)
১৯৩৯ -হ্যারল্ড ওয়াল্টার ক্রোটো, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ ও অধ্যাপক।
১৯৪৪ - ডোনাল্ড টসাং, চীনা রাজনীতিবিদ ও হংকং এর ২য় প্রধান নির্বাহী।
১৯৪৮ - হেলাল হাফিজ, বাংলাদেশের আধুনিক কবি।
১৯৫০ - জাকায়া কিক্বেটে, তাঞ্জানিয়া কর্নেল, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
১৯৫২ - গ্রাহাম ইয়ালপ, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৫২ - ভ্লাদিমির পুতিন, রুশ রাজনীতিবিদ ও রাশিয়ার রাষ্ট্রপতি।
১৯৫২ - হাসান ফকরী, বাংলাদেশী কবি, গীতিকার, নাট্যকার ও প্রাবন্ধিক।
১৯৫৫ - ইয়ো-ইয়ো মা, ফরাসি বংশোদ্ভূত আমেরিকান একপ্রকার বাদ্যযন্ত্রকারী ও শিক্ষাবিদ।
১৯৬৭ - টনি ব্রাক্সটন, আমেরিকান গায়িকা, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
১৯৬৮ - থম ইয়রকে, ইংরেজ গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
১৯৭৩ - দিদা, ব্রাজিলীয় ফুটবলার।
১৯৭৬ - গিলবার্তো সিলভা, ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৭৮ - জহির খান, ভারতীয় ক্রিকেটার।
১৯৭৯ - সুজিবা ডি সিলভা, শ্রীলঙ্কান ক্রিকেটার।
১৯৮২ - জেরমাইন ডিফো, ইংরেজ ফুটবলার।
১৯৮৩ - ডোয়েন ব্র্যাভো, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও গায়ক।
১৯৮৪ - সালমান বাট, পাকিস্তানি ক্রিকেটার।
১৯৮৬ - অনির্বাণ ভট্টাচার্য, বাঙালি ভারতীয় অভিনেতা
১৯৮৬ - এমি স্যাটার্দওয়েট, নিউজিল্যান্ডীয় প্রমিলা ক্রিকেটার।
১৯৮৮ - রোহান মুস্তাফা, সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার।
১৯৮৮ - দিয়াগো দা সিলভা কস্তা, ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৯০ - সেবাস্টিয়ান কোটস, উরুগুয়ের ফুটবল।
১৯৯২ - হেলি জেনসেন, নিউজিল্যান্ডীয় প্রমিলা ক্রিকেটার।

মৃত্যু

০৭৭৫ - আবু জাফর মনসুর, বাগদাদের দ্বিতীয় খলিফা।
০৯২৯ - চার্লস দি সিম্পল, ফরাসি রাজা।
১৭০৮ - গুরু গোবিন্দ সিংহ, শিখধর্মের দশম গুরু।
১৭৯৬ - টমাস রিড, স্কটিশ গণিতবিদ ও দার্শনিক।
১৮৪৯ - এডগার অ্যালান পো, মার্কিন কবি, ছোট গল্পকার, সম্পাদক, ও সমালোচক। (জ. ১৮০৯)
১৯০৩ - রুডলফ লিপ্পসচিটয, জার্মান গণিতবিদ ও অধ্যাপক।
১৯০৫ - পেদ্রো আমেরিকো, ব্রাজিলীয় চিত্রকর। (জ. ১৮৪৩)
১৯১৯ - আলফ্রেড ডেকিন, অস্ট্রেলিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।
১৯২১ - গ্যাঞ্জো, পর্তুগালের প্রধানমন্ত্রী।
১৯৫৯ - মারিও লানজা, আমেরিকান অভিনেতা।
১৯৬৭ - লর্ড এন্টর্নি, ব্রিটিশ প্রধানমন্ত্রী।
১৯৬৭ - নরম্যান এঞ্জেল, ইংরেজ সাহিত্যিক ও সাংবাদিক।
১৯৭৮ - আকবর উদ্দীন, বাঙালি নাট্যকার, ঔপন্যাসিক, অনুবাদক এবং জীবনীকার। (জ. ১৮৯৫)
১৯৮৩ - জর্জ ওগডেন এবেল, মার্কিন জ্যোতির্বিজ্ঞানী। (জ. ১৯২৭)
১৯৯২ - উইলি ব্রান্ট, জার্মান রাস্ট্রনায়ক।
১৯৯৪ - নিলস কাজ জারনে, নোবেলজয়ী ডেনিশ বংশোদ্ভূত ইংরেজ চিকিৎসক ও ইমিউনোলজিস্ট।
২০০১ - আল্ফ গোভার, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৯০৮)
২০০৬ - আন্না পলিটকোভস্কায়া, আমেরিকান বংশোদ্ভূত রাশিয়ান সাংবাদিক ও একটিভিস্ট।
২০১১ - রমিজ আলীয়া, আলবেনীয় রাজনীতিবিদ ও আলবেনিয়ার রাষ্ট্রপতি।
২০১৩ - প্যাট্রিস চেরেয়াউ, ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
২০১৪ - সিগফ্রায়েড লেনজ, পোলিশ বংশোদ্ভূত জার্মান লেখক ও নাট্যকার।
২০১৫ - নয়ীম গহর, বাংলাদেশী গীতিকার। (জ. ১৯৩৭)
২০১৬ - জন গ্লিসন, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৯৩৮)

ছুটি ও অন্যান্য

বিশ্ব তুলা দিবস

বাংলাদেশ সময়: ০:০৭:২৮   ৮ বার পঠিত