![]()
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল)
আজ কারও প্রতি মানসিক দুর্বলতা প্রকাশ করে আপনি ঠকে যেতে পারেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করে সাফল্য পাবেন। ব্যবসা ভালো চলবে। প্রোমোশন, রিয়েল এস্টেট, ঠিকাদারি বা জমি-সংক্রান্ত ব্যবসায় বিশেষ লাভ হবে। অপ্রয়োজনীয় খরচ হতে পারে এবং শত্রুরা সমস্যায় ফেলতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে)
আর্থিক অবস্থা ভালো থাকবে। উচ্চশিক্ষায় নতুন পদক্ষেপ নিতে পারেন। অফিসে আপনার দক্ষতা কর্তৃপক্ষের নজরে আসবে। তবে দাঁত, গলা ও পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে এবং পুরোনো রোগ ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন)
ঘনিষ্ঠ বন্ধুর কারণে কিছু প্রাপ্তি হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীর আচরণে বিরক্ত হতে পারেন। ব্যবসায়ী, বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্তরা নতুন চুক্তি চূড়ান্ত করতে পারেন। পরিশ্রমের আশানুরূপ ফল পাবেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগ বাড়তে পারে।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই)
কর্মক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত শ্রম দিতে হবে। ব্যবসায় আজ অত্যন্ত শুভ। পুরোনো পারিবারিক দ্বন্দ্ব মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তরা বিশেষভাবে লাভবান হবেন। তবে শত্রুরা আপনার সারল্যের সুযোগ নিয়ে ক্ষতি করতে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ আগস্ট)
ব্যবসায় আয় ও ব্যয়ের ওপর নজর রাখুন। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে ভুলভ্রান্তি সংশোধন করুন। সন্তানের উন্নতিতে গর্ব অনুভব করবেন। শারীরিক সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন। পার্টনারশিপ ব্যবসায় ক্ষতির সম্ভাবনা থাকলেও বড় চুক্তিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন।
কন্যা রাশি (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
পাওনা টাকা পেতে দেরি হবে। ব্যবসায় নতুন বিনিয়োগ করবেন না এবং দালালি বা ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকুন। কারও সঙ্গে ঝগড়ায় জড়াবেন না। গলব্লাডার বা হজমের সমস্যায় কষ্ট পেতে পারেন। ‘আমার সিদ্ধান্তই ঠিক’-এই ধারণা পরিত্যাগ করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
সব ক্ষেত্রে সাবধানে পদক্ষেপ করুন। প্রতিবেশীর কারণে সমস্যায় পড়তে পারেন। ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য আসতে পারে এবং কর্মক্ষেত্রে গোলযোগ হতে পারে। তবে নতুন কর্মসংস্থানের যোগাযোগ হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
নিজের কর্মজগতে বড় পরিবর্তন লক্ষ্য করবেন। ব্যবসায় লাভ হবে, তবে অধস্তন কর্মচারীর কাছ থেকে ক্ষতি হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজই নিন। পুরোনো পরিচিতের কাছ থেকে সুখবর পেতে পারেন এবং দাম্পত্য জীবন সুন্দরভাবে কাটবে।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
খরচ কিছুটা কমবে। নানা অসুখে কষ্ট পেতে পারেন এবং গুরুজনের সঙ্গে মতান্তর হতে পারে। পেশাগত ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতারণা থেকে সাবধান থাকুন। আত্মসমালোচনা করে নিজের কাজ নিপুণভাবে সম্পন্ন করতে পারবেন।
মকর রাশি (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
বিনিয়োগ করা টাকার দিকে নজর রাখুন। ব্যবসায় কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে এবং আত্মীয়রা বিরোধিতা করতে পারেন। বাতিল হয়ে যাওয়া কোনো চুক্তি আবার শুরু হতে পারে। অতিরিক্ত খরচ হতে পারে, তবে কেরিয়ারের সমস্যা মারাত্মক আকার নেবে না।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
জমানো টাকা খরচ হয়ে যেতে পারে। বিরোধীদের সম্পর্কে সচেতন থাকুন। কর্মসূত্রে বিদেশযাত্রার যোগ রয়েছে এবং কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন। গুরুজনের স্বাস্থ্য উৎকণ্ঠার কারণ হতে পারে এবং পারিবারিক সম্পর্কে তিক্ততা আসতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। ব্যবসায় কিছু অসুবিধার মুখে পড়তে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ রয়েছে। চেনা মানুষের অচেনা রূপ দেখতে পাবেন। নিজের বুদ্ধির দোষে ব্যবসায় ক্ষতির আশঙ্কা থাকলেও জীবনে নতুন কেউ আসতে পারেন।
বাংলাদেশ সময়: ১১:৪০:৩০ ৮ বার পঠিত