মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে “মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৬” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা ও বিশেষ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদে প্রথমে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যকরভাবে পরিচালনা, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এবং অভিযান সফল করতে সংশ্লিষ্টদের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সর্বসাধারণের অংশগ্রহণে বিশেষ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), সদরপুর থানার অফিসার ইনচার্জ, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও জেলেসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২৩ আশ্বিন থেকে ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬) পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বাজারজাতকরণসহ সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
এ সময় মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে নির্ধারিত ২২ দিন নদীতে ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি অভিযান সফল করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও জেলেসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
৮০০ জেলে পরিবার পাবে ভিজিএফের চাল
মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলে পরিবারের জন্য মানবিক সহায়তা হিসেবে ভিজিএফের চাল বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সদরপুর উপজেলায় মোট ৮০০টি জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হবে।
ইতোমধ্যে ঢেউখালী ইউনিয়নের ১৭৫টি জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। উপজেলার অন্যান্য জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি জেলেদের মানবিক সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৫০:২৫   ৫১ বার পঠিত