![]()
জামালপুর প্রতিনিধি: মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সাইফুল ইসলাম তেঘরিয়া ফকিরপাড়া এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুজ্জামানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার একটি বিশেষ দল তেঘরিয়া ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাইফুলের কাছ থেকে ২৩ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার কর্মকর্তা জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রাখবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২২:৪১:০০ ৩৪ বার পঠিত