![]()
মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নদীর নুনেরটেক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা।
অভিযানকালে নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে জালগুলোর পাশাপাশি ১১ কেজি ইলিশ উদ্ধার করা হয়। মাছগুলো স্থানীয় একটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
এ সময় সোনারগাঁয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা জানান, ইলিশের নিরাপদ প্রজননে বাধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ০:০০:৩২ ৮ বার পঠিত