রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম

ড. ইউনূস পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সম্প্রতি তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জাতীয় পে স্কেল যদি প্রত্যেক বছর ঘোষণা করা হয়, তাহলে সরকারের ওপর এত বড় চাপ আসে না যে চাপটা আমরা নিয়েছি। এটা বিগত অন্তর্বর্তীকালীন সরকারও দিয়ে দিতে পারত। ড. ইউনূস কত চালাক, উনি এটাও আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছে যে বিএনপি এলে বা যে ক্ষমতায় আসবে সে করবে।

গত ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন বেতন কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের মূল বেতন পর্যায়ক্রমে বাড়ানো হবে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ এবং নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা ৪০ শতাংশ পাবেন।

পরবর্তী ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা বর্ধিত মূল বেতনের ৭৫ শতাংশ এবং নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা ৭০ শতাংশ পাবেন।
আর ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন কাঠামো অনুযায়ী পূর্ণ বর্ধিত মূল বেতন কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৪৯   ৩৩ বার পঠিত