সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬



সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ডিম খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনায় লুৎফার মোল্যা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফার মোল্যা উপজেলার চান্দাখোলা গ্রামের মৃত পান্নু মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর মোন্তারমোড় বাজারে ডিম খাওয়াকে কেন্দ্র করে লুৎফার মোল্যার ছেলে লিয়াকত মোল্যা (১৭) এবং একই এলাকার আলামিন ও শামের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ছেলের পক্ষ নিয়ে কথা বলতে এগিয়ে যান লুৎফার মোল্যা। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, ডিম খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় লুৎফার মোল্যা ছেলের পক্ষ নিয়ে কথা বলতে এগিয়ে যান। একপর্যায়ে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনায় দুই পক্ষের কারও অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৪৯   ৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ