মাদারগঞ্জে রাতের আঁধারে মরিচ ক্ষেত বিনষ্ট করল দুর্বৃত্তরা, থানায় অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারগঞ্জে রাতের আঁধারে মরিচ ক্ষেত বিনষ্ট করল দুর্বৃত্তরা, থানায় অভিযোগ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬



মাদারগঞ্জে রাতের আঁধারে মরিচ ক্ষেত বিনষ্ট করল দুর্বৃত্তরা, থানায় অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে রাতের আঁধারে দুইটি মরিচ ক্ষেত থেকে প্রায় হাজারটি মরিচগাছ উপড়ে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে। এতে আনুমানিক ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ বিষয়ে বিচার চেয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন শান্ত রানা (২৭)। তিনি উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী গ্রামের শহিদুল আমিনের ছেলে।

​লিখিত অভিযোগে জানানো হয়, ১৫ অক্টোবর রাত আনুমানিক ১টা থেকে সকাল ৬টার মধ্যে যেকোনো একসময় একদল দুর্বৃত্ত তাঁর বাড়ির দক্ষিণ পাশে নিজস্ব জমিতে থাকা মরিচখেতে প্রবেশ করে। তারা ক্ষেতের প্রায় ৮০০টি মরিচগাছ উপড়ে ফেলে রেখে যায়, যা তাঁর খেতের ব্যাপক ক্ষতি সাধন করেছে।

​এদিকে একই রাতে পাশের জমির মালিক কৃষক বেলাল (৫৪)-এর খেতেও হানা দেয় দুর্বৃত্তরা। তিনি জানান, তাঁর খেত থেকেও প্রায় ২০০টি মরিচগাছ তুলে নষ্ট করে ফেলা হয়েছে। শত্রুতাবশত কেউ এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

​এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত(ওসি) জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:১১:৫৩   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ
প্রতিবন্ধী ব্যক্তিদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ডেপুটি স্পীকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি : হুইপ দুলু
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
নেত্রকোণায় ব্যবসায়ীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ডাক বিভাগকে আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ করছে সরকার : ফকির মাহবুব আনাম
চিকিৎসকদের বদলি-পদায়নে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ