
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ফরিদপুরের আলফাডাঙ্গায় আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক নির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২৭০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান। এতে বক্তব্য দেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সারোয়ার।
সমাবেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্ব পালনে সতর্কতা ও শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আনসার সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপির টিআই অর্পনা রানী ঘোষ, দলনেতা লাল মিয়াসহ দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিদা খাতুন জানান, উপজেলার ৪৩টি পূজামণ্ডপের মধ্যে ছয়টিকে অধিক গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ৩৭টি মণ্ডপকে গুরুত্বপূর্ণ ও সাধারণ শ্রেণিতে রাখা হয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তায় ২৭০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।
বাংলাদেশ সময়: ১৭:১৮:৩৪ ৯ বার পঠিত