নেত্রকোণায় ব্যবসায়ীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেত্রকোণায় ব্যবসায়ীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬



নেত্রকোণায় ব্যবসায়ীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

কর্মশালায় সুষ্ঠু নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং নিরাপদ খাদ্য আইন প্রসঙ্গে বিষদ আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খাদ্যের গুণগত মান ও সুরক্ষা নিশ্চিত করতে জেলার ব্যবসায়ীদের আরও বেশি ক্রেতাবান্ধব হওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি তার নেপাল পরিদর্শনের একটি দৃষ্টান্ত তুলে ধরে ব্যবসায়ীদের সততা ও ক্রেতাবান্ধব আচরণের মাধ্যমে ব্যবসা পরিচালনা নিশ্চিত করার পরামর্শ দেন।

শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রসঙ্গের উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, একটি প্লাস্টিকের ডাস্টবিন কিনতে সর্বোচ্চ ৫০০ টাকা প্রয়োজন হয়। প্রতিটি প্রতিষ্ঠানের সামনে যদি সবাই একটি করে ডাস্টবিন রাখেন, তাহলে ময়লা-আবর্জনা কেউ আর যত্রতত্র ফেলবে না।

শুধুমাত্র প্রশাসনের মুখাপেক্ষী না থেকে সবাইকে একত্রে এই শহরকে সুন্দর করে তোলার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে বক্তব্য প্রদান ও সেশন পরিচালনা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. দেবাশীষ সাহা।

তারা আইনগত দিকসহ নিরাপদ উপায়ে খাদ্য সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষা এবং ভেজাল প্রতিরোধে করণীয় বিষয়ে ব্যবসায়ীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস।

দিনব্যাপী অনুষ্ঠিত এই সচেতনতামূলক প্রশিক্ষণে জেলার বিভিন্ন খাতের ৫০ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৫০   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন
দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ
প্রতিবন্ধী ব্যক্তিদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ডেপুটি স্পীকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি : হুইপ দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ