![]()
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেছে এসআরবি ১৫।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গোলদিঘির পাড়ের ইন্দ্রসেন দূর্গাবাড়ি, ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম ও লালদিঘি পাড় এলাকার সরস্বতী বাড়ি পূজার সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এসআরবি ১৫ অধিনায়ক লে. কর্র্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান।
পরে এসআরবি ১৫ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই।
এসআরবি অধিনায়ক বলেন, মোবাইল ও পেট্রোলিং টিম পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক টহল ও সাদা পোশাকের এসআরবি সদস্যদের নজরদারি থাকবে। এসময় গুজব ও অপতৎপরতা নির্মূলে এসআরবি তৎপর থাকবে বলে জানান এসআরবি অধিনায়ক।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্র্যাস্ট এর ট্র্যাস্টি দোলন ধরসহ জেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মন্ডপ কমিটির নেতৃবৃন্দরা।
বাংলাদেশ সময়: ১৮:৫৪:২৭ ১১ বার পঠিত