সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬



সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা (জেএফসিএল) পরিদর্শন করেছেন।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় তিনি কারখানার অতিথি ভবনে পৌঁছান। পরবর্তীতে তিনি কারখানার কন্ট্রোল রুম, বাল্ক স্টোর ও সারের গুদামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সন্ধ্যা ছয়টায় জেএফসিএল সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

​বিসিআইসির নির্ধারিত সফরসূচির অংশ হিসেবে চেয়ারম্যানের এই সফরের মূল উদ্দেশ্য ছিল কারখানার সার্বিক কার্যক্রম খতিয়ে দেখা, অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করা।

​মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যমুনা সার কারখানা ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন, উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন, জিএম (কমার্শিয়াল) আব্দুল হামিদ, বিভাগীয় প্রধান (অ্যামোনিয়া ও ইউটিলিটি) ফজলুল হক, জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার ও জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

​জেএফসিএল সূত্র জানায়, দীর্ঘ সাত মাস ১৫ দিন বন্ধ থাকার পর গ্যাস সংযোগ পেয়ে গত ৫ অক্টোবর কারখানাটি বাণিজ্যিকভাবে উৎপাদনে ফিরেছিল। তবে গত ৮ অক্টোবর ভোরে সার কারখানার বয়লারে লিকেজ দেখা দেওয়ায় বর্তমানে কারখানাটিতে সার উৎপাদন পুনরায় বন্ধ রয়েছে।

​উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই কারখানায় ১৯৯১ সাল থেকে বাণিজ্যিকভাবে ইউরিয়া উৎপাদন শুরু হয়। কারখানাটির দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ১,৭০০ মেট্রিক টন ইউরিয়া এবং ১,০৭৮ মেট্রিক টন অ্যামোনিয়া। উৎপাদিত এই ইউরিয়া সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও রাজবাড়ীসহ দেশের উত্তরাঞ্চলের ২১টি জেলায় কৃষি উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০৫   ৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ