![]()
আজ ১৬ অক্টোবর ২০২৬,শুক্রবার। ১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
ঘটনাবলি
৪৫৬ – রিসিমার পিয়াচেনৎসায় অ্যাভিটাসকে পরাজিত করেন এবং পশ্চিম রোমান সাম্রাজ্যের অধিপতি হন।
৬৯০ – উ জে তিয়ান চীনের প্রথম সম্রাজ্ঞী হন। উ জে তিয়ান হলেন চীনের ইতিহাসে একমাত্র সম্রাজ্ঞী।
৯১২ – তৃতীয় আবদুর রহমান কর্ডোভার অষ্টম আমির হন।
৯৫৫ – রাজা প্রথম অটো বর্তমান মেকলেনবুর্গ-ফরপোমার্নে স্লাভ বিদ্রোহ দমন করেন।
১৩১১ – ভিয়েনা কাউন্সিলের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৩৮৪ – জাদউইগা পোল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন, যদিও তিনি একজন নারী ছিলেন।
১৫৯০ – ভেনোসার যুবরাজ কার্লো জেসুয়ালদো তার স্ত্রী ও তার প্রেমিককে হত্যা করেন।
১৭১০ – ব্রিটিশ সৈন্যরা পোর্ট রয়্যাল দখল করে।
১৭৩৬ – গণিতবিদ উইলিয়াম হুইস্টনের ভবিষ্যদ্বাণীকৃত ধূমকেতু পৃথিবীতে আঘাত হানতে ব্যর্থ হয়।
১৭৫৬ – মনিহারীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার কাছে শওকত জং পরাজিত ও নিহত হন।
১৭৫৭ – অস্ট্রিয়ার সৈন্যরা বার্লিন দখল করে।
১৭৮০ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: ব্রিটিশদের নেতৃত্বে রয়্যালটন অভিযান নিউ ইংল্যান্ডে শেষ আদিবাসী অভিযান হিসেবে পরিচালিত হয়।
১৭৮০ – ১৭৮০-এর মহা হারিকেন ষষ্ঠ দিনে শেষ হয়, এতে লেসার অ্যান্টিলিসের ২০,০০০ থেকে ২৪,০০০ বাসিন্দা নিহত হন।
১৭৯৩ – ফরাসি বিপ্লব: রানী মারি আঁতোয়ানেতকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৭৯৩ – প্রথম জোটের যুদ্ধ: ভাতিনি যুদ্ধে ফরাসি বিজয়ের ফলে অস্ট্রিয়া মোবেজ অবরোধ তুলে নিতে বাধ্য হয়।
১৮০৫ – তৃতীয় জোটের যুদ্ধ: নেপোলিয়ন উলমে অস্ট্রীয় সেনাবাহিনীকে ঘিরে ফেলেন।
১৮১৩ – ষষ্ঠ জোট চার দিনব্যাপী লাইপজিগের যুদ্ধে নেপোলিয়নকে আক্রমণ করে।
১৮১৫ – ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ন বোনাপার্টকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়।
১৮১৭ – ইতালীয় অভিযাত্রী ও প্রত্নতাত্ত্বিক জোভান্নি বেলজোনি রাজাদের উপত্যকায় প্রথম সেতির সমাধি আবিষ্কার করেন।
১৮১৭ – সিমোন বলিভার ভেনেজুয়েলায় বর্ণপ্রথাকে চ্যালেঞ্জ করার জন্য ম্যানুয়েল পিয়ারকে মৃত্যুদণ্ড দেন।
১৮২৯ – আমেরিকার প্রথম আধুনিক ট্রিমন্ট হোটেল উদ্বোধন করা হয়।
১৮৩৪ – আগুনে লন্ডন পার্লামেন্টের অনেক মূল্যবান দলিল পুড়ে যায়।
১৮৩৬ – গ্রেট ট্রেক: আফ্রিকানার ভোর্ট্রেকাররা মাতাবেলে আক্রমণ প্রতিহত করে, তবে তাদের গবাদি পশু হারায়।
১৮৪১ – কানাডা প্রদেশে কুইন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৮৪৩ – উইলিয়াম রোয়ান হ্যামিল্টন কোয়াটারনিয়ন আবিষ্কার করেন, যা জটিল সংখ্যার ত্রিমাত্রিক ব্যবস্থা।
১৮৪৬ – উইলিয়াম টি. জি. মর্টন একটি অস্ত্রোপচারের সময় ইথার অ্যানেস্থেসিয়া প্রয়োগ করেন।
১৮৫৯ – বিলোপবাদী জন ব্রাউন ও তার সমর্থকরা হার্পার্স ফেরিতে অভিযান শুরু করেন।
১৮৬৭ – আলাস্কা গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।
১৮৬৯ – বিখ্যাত আমেরিকান প্রতারণা কার্ডিফ জায়ান্ট আবিষ্কৃত হয়।
১৮৬৯ – গার্টন কলেজ, কেমব্রিজ প্রতিষ্ঠিত হয়, যা ইংল্যান্ডের নারীদের জন্য প্রথম আবাসিক কলেজ।
১৮৭৫ – ইউটার প্রোভোতে ব্রিগহাম ইয়ং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৮৮২ – নিকেল প্লেট রেলপথ ব্যবসার জন্য খুলে দেওয়া হয়।
১৮৯১ – ভালপারাইসোতে মার্কিন নাবিকদের ওপর হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও চিলির মধ্যে কূটনৈতিক সংকট দেখা দেয়, যা প্রায় যুদ্ধের দিকে নিয়ে যায়।
১৯০৫ – বঙ্গভঙ্গ সংঘটিত হয়। লর্ড কার্জন প্রথম বঙ্গভঙ্গ কার্যকর করলে পূর্ববঙ্গের জন্ম হয় এবং সারা বাংলায় এর বিরুদ্ধে অরন্ধনসহ প্রতিবাদ হয়।
১৯০৫ – স্বদেশী আন্দোলনের প্রাণকেন্দ্র কলকাতার ফেডারেশন হলের (ভগিনী নিবেদিতা প্রদত্ত নাম- মিলন মন্দির) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আনন্দমোহন বসু।
১৯০৯ – উইলিয়াম হাওয়ার্ড টাফ্ট ও পোরফিরিও দিয়াস মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর রাষ্ট্রপতিদের মধ্যে প্রথম শীর্ষ বৈঠক করেন। তারা অল্পের জন্য হত্যাচেষ্টা থেকে রক্ষা পান।
১৯১৫ – রাজকীয় ব্রিটেন বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯১৬ – যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসিটিতে প্রথম জন্মনিয়ন্ত্রক ক্লিনিক উদ্বোধন।
১৯১৯ – অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টির সভায় প্রথম জনসমক্ষে ভাষণ দেন।
১৯২৩ – ওয়াল্ট ডিজনি ও তার ভাই রয় মিলে দি ওয়াল্ট ডিজনি কোম্পানি প্রতিষ্ঠা করেন।
১৯৩৪ – চীনে চিয়াং কাই শেকের বিরুদ্ধে এক লক্ষ সেনাসহ মাও সেতুংয়ের ৯ হাজার মাইল লং মার্চ।
১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: নং ৬০৩ স্কোয়াড্রন আরএফ ব্রিটেনে লুফটওয়াফের প্রথম বিমান হামলা প্রতিহত করে।
১৯৪০ – পোল্যান্ডে ওয়ারশ ঘেটো প্রতিষ্ঠিত হয়।
১৯৪৩ – বাংলায় ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে ৪০ হাজার লোকের জীবনাবসান ঘটে।
১৯৪৩ – ইতালিতে রোমান ঘেটোতে অভিযান পরিচালিত হয়।
১৯৪৫ – কানাডার কুইবেকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয়।
১৯৪৬ – নুরেমবার্গ বিচার: আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত দশজন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৯৪৭ – ফিলিপাইন যুক্তরাজ্যের কাছ থেকে টার্টল দ্বীপপুঞ্জ ও মাংসি দ্বীপপুঞ্জের প্রশাসন গ্রহণ করে।
১৯৪৯ – চীন ও মঙ্গোলিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
১৯৪৯ – গ্রিক কমিউনিস্ট পার্টি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে, এর ফলে গ্রিক গৃহযুদ্ধ শেষ হয়।
১৯৫১ – পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান রাওয়ালপিন্ডিতে নিহত হন।
১৯৫৩ – কিউবার বিপ্লবী ফিদেল কাস্ত্রো তার ইতিহাস আমাকে মুক্তি দেবে ভাষণ দেন এবং ফুলহেনসিও বাতিস্তা সরকার কর্তৃক মনকাডা ব্যারাকে হামলার নেতৃত্ব দেওয়ার জন্য ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
১৯৬২ – কিউবান ক্ষেপণাস্ত্র সংকট শুরু হয়: মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডিকে ১৪ অক্টোবর ইউ-২ বিমানের তোলা পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ছবি সম্পর্কে জানানো হয়।
১৯৬৪ – চীনে প্রথমবারের মতো পারমাণবিক বোমার বিস্ফোরণ হয়।
১৯৬৪ – লিওনিদ ব্রেজনেভ সোভিয়েত কমিউনিস্ট পার্টির নেতা হন, অন্যদিকে আলেক্সেই কোসিগিন সরকার প্রধান হন।
১৯৬৮ – টমি স্মিথ ও জন কার্লোস অলিম্পিকে ব্ল্যাক পাওয়ার স্যালুটে অংশ নেওয়ায় মার্কিন অলিম্পিক দল থেকে বহিষ্কৃত হন।
১৯৬৮ – জ্যামাইকার কিংস্টন রডনি দাঙ্গায় কেঁপে ওঠে, যা ওয়াল্টার রডনিকে দেশ থেকে নিষিদ্ধ করার কারণে ঘটে।
১৯৬৮ – ইয়াসুনারি কাওয়াবাতা সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম জাপানি ব্যক্তি হন।
১৯৭০ – কানাডার প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডো অক্টোবর সংকটের সময় যুদ্ধ ব্যবস্থা আইন জারি করেন।
১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জর্ডান।
১৯৭৩ – হেনরি কিসিঞ্জার ও লে ডুক থো নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
১৯৭৫ – ইন্দোনেশীয় সৈন্যরা পর্তুগিজ তিমুরে অস্ট্রেলীয় সাংবাদিকদের একটি দল বালিবো ফাইভকে হত্যা করে।
১৯৭৫ – বাংলাদেশের তিন বছর বয়সী রহিমা বানু প্রাকৃতিকভাবে সংক্রমিত গুটিবসন্তের শেষ পরিচিত রোগী।
১৯৭৫ – অস্ট্রেলীয় জোট সরকারের বার্ষিক বাজেটের তহবিল স্থগিত করার পক্ষে ভোট দিলে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়।
১৯৭৮ – কার্ডিনাল ক্যারল ভয়তিলা পোপ দ্বিতীয় জন পল হিসেবে পোপ নির্বাচিত হন, তিনি ১৫২৩ সালের পর প্রথম অ-ইতালীয় পোপ হন।
১৯৮৪ – ডেসমন্ড টুটু নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
১৯৯১ – জর্জ হেনার্ড টেক্সাসের কিলিনে নির্বিচারে গুলি চালিয়ে ২৩ জনকে হত্যা ও ২০ জনকে আহত করেন।
১৯৯৫ – ওয়াশিংটন, ডি.সি.তে মিলিয়ন ম্যান মার্চ অনুষ্ঠিত হয়। প্রায় ৮,৩৭,০০০ মানুষ অংশ নেয়।
১৯৯৫ – স্কটল্যান্ডে স্কাই সেতু উদ্বোধন করা হয়।
১৯৯৬ – গুয়াতেমালা সিটিতে একটি ফুটবল ম্যাচে পদদলিত হয়ে ৮৪ জন নিহত ও ১৮০ জন আহত হন।
১৯৯৭ – এক কোটি ৩৮ লাখ ডলার আত্মসাতের অভিযোগে সুইস তদন্তকারী কর্তৃক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও তার পরিবার বর্গের ব্যাংক একাউন্ট জব্দ করে।
১৯৯৮ – লন্ডনে চিলির সাবেক স্বৈরশাসক অগুস্তো পিনোশে গ্রেফতার হন।
১৯৯৯ – ৭.১ মাত্রার হেক্টর মাইন ভূমিকম্প দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আঘাত হানে।
২০০২ – প্রাচীন আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারের স্মরণে মিশরে বিবলিওথেকা আলেকজান্দ্রিনা উদ্বোধন করা হয়।
২০১৩ – লাও এয়ারলাইন্স ফ্লাইট ৩০১ লাওসের পাকসে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়, এতে ৪৯ জন নিহত হন।
২০১৭ – ওফেলিয়া ঝড় যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে আঘাত হানে, ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ বিভ্রাট ঘটায়।
২০২০ – প্রথমবারের মতো কোন বেসরকারি সংস্থা হিসেবে স্পেস এক্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পৌঁছে দেয়।
জন্ম
১৪৩০ - দ্বিতীয় জেমস (স্কটল্যান্ড)।
১৭৫৮ - নোয়া ওয়েবস্টার, মার্কিন অভিধান লেখক, পাঠ্যপুস্তক লেখক ও বানান সংস্কারক। (মৃ.২৮/০৪/১৮৪৩)
১৮৪০ - কাউন্ট কুরোদা কিয়োতাকা, জাপানি রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।
১৮৫৪ - অস্কার ওয়াইল্ড, আয়ারল্যান্ডীয় নাট্যকার, ঔপন্যাসিক এবং কবি। (মৃ.৩০/১১/১৯০০)
১৮৬১ - খেতড়ির রাজা অজিত সিং, স্বামী বিবেকানন্দের একনিষ্ঠ অনুগামী ভক্ত ও পৃষ্ঠপোষক। (মৃ.১৯৬১)
১৮৬৩ - স্যার অস্টেন চেম্বারলেইন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ ও চ্যান্সেলর।
১৮৭৬ - জিমি সিনক্লেয়ার, প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১৯১৩)
১৮৮৮ - ইউজিন ওনিল, মার্কিন নাট্যকার। (মৃ. ১৯৫৩)
১৯০৮ - এনভার হোক্সা, আলবেনিয়া এন কমিউনিস্ট রাজনীতিবিদ (মৃ. ১৯৮৫)
১৯১৮ - লুই আলত্যুসের, ফরাসি মার্ক্সবাদী দার্শনিক। (মৃ. ১৯৯০)
১৯২১ - সীতা রাম গোয়েল, ভারতীয় ইতিহাসবিদ, প্রকাশক ও লেখক। (মৃ.০৩/১২/২০০৩)
১৯২৫ - অ্যাঞ্জেলা ল্যান্সবারি, ব্রিটিশ-আইরিশ-মার্কিন অভিনেত্রী।
১৯২৭ - গুন্টার গ্রাস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক, চিত্রকর, ভাস্কর এবং নাট্যকার।(মৃ.১৩/০৪/২০১৫)
১৯২৯ - ফের্নান্ডা মন্টেনেগ্রো, ব্রাজিলীয় অভিনেত্রী।
১৯৪৬ - নবীন পট্টনায়ক, ভারতীয় রাজনীতিবিদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওড়িশা
১৯৪৮ - হেমা মালিনী, ভারতীয় অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ।
১৯৫৬ - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশী কবি, গীতিকার।
১৯৫৮ - টিম রবিন্স, মার্কিন অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক ও সঙ্গীতজ্ঞ।
১৯৬২ - ফ্লেয়া, অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত আমেরিকান খাদ প্লেয়ার, গীতিকার ও অভিনেতা।
১৯৭০ - মেহমেট সচহল, জার্মান ফুটবলার ও ম্যানেজার।
১৯৭৫ - রাজীব খান্ডেলওয়াল, ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা
১৯৭৫ - জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
১৯৮৩ - রাহুল ব্যানার্জী, বাঙালি ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা
১৯৮৬ - ডারক বেররিগটের, ডাচ ফুটবলার।
১৯৯০ - আমিনা সাট, জাপানি গায়ক।
১৯৯৭ - নাওমি ওসাকা, হাইতিয়ান-জাপানি টেনিস খেলোয়াড়।
মৃত্যু
৯৭৬ - দ্বিতীয় আল-হাকাম, উমাইয়া খলিফা। (জ. ৯১৫)
১৩৫৫ - সিসিলির রাজা লুইস।
১৫৫৩ - লুকাস ক্রানাচ এল্ডার, জার্মান চিত্রকর ও খোদকার।
১৭৯১ - গ্রেগরি পটেমকিন, রাশিয়ান সাধারণ ও রাজনীতিবিদ।
১৭৯৩ - মারি অঁতোয়ানেত, ফরাসি বিপ্লবে নিহত ফ্রান্সের সম্রাট ষোড়শ লুই-এর স্ত্রী। (জ. ১৭৫৫)
১৮৯৬ - মনমোহন ঘোষ,কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি ব্যরিস্টার।(জ.১৮৪৪)
১৯৫১ - লিয়াকত আলী খান, পাকিস্তানি আইনজীবী, রাজনীতিবিদ ও পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী। (জ. ১৮৯৫)
১৯৫৬ - জুলে রিমে, ফরাসি ব্যবসায়ী। (জ. ১৮৭৩)
১৯৫৯ - জর্জ মার্শাল, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা নায়ক, সেনা প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রী এবং তৃতীয় প্রতিরক্ষা মন্ত্রী। (জ. ১৮৮০)
১৯৭৮ - ড্যান ডেইলি, মার্কিন নৃত্যশিল্পী ও অভিনেতা। (জ. ১৯১৩)
১৯৮১ - রাধিকা মোহন মৈত্র, বিংশ শতাব্দীর সেরা সরোদবাদক। (জ.১৯১৭)
১৯৮৭ - বিশিষ্ট সমাজসেবিকা ও কমিউনিস্ট নেত্রী মনোরমা বসু মাসিমা।
১৯৮৯ - কর্নেল ওয়াইল্ড, আমেরিকান অভিনেতা। (জ. ১৯১৫)
১৯৯১ - ভারতের কমিউনিস্ট ব্যক্তিত্ব ও স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মুখোপাধ্যায়।(জ.১৯১৫)
১৯৯২ -
বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিকে বাণী রায়। (জ.১৯১৮)
শার্লি বুথ, মার্কিন অভিনেত্রী। (জ. ১৮৯৮)
১৯৯৪ - সাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্র।(জ.১১/১১/১৯০৮)
২০০৩ - আভনি আরবাস, তুর্কি চিত্রশিল্পী।
২০০৫ - উরসুলা হওেলস, ইংরেজ অভিনেত্রী।
২০০৭ - ডেবরা কার, স্কটিশ অভিনেত্রী। (জ. ১৯২১)
২০১০ - বারবারা বিলিংসলির, আমেরিকান অভিনেত্রী।
২০২০ - প্রদীপ ঘোষ, বিশিষ্ট বাঙালি আবৃত্তিকার ও বাচিক শিল্পী। (জ.১৯৪২)
২০২২ - দিলীপ মহলানবিশ, ওআরএস-স্রষ্টা ভারতীয় বাঙালি শিশুরোগ বিশেষজ্ঞ। (জ.১৯৩৪)
২০২৪ - আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদের সাবেক উপনেতা বেগম মতিয়া চৌধুরী। (জ. ৩০/০৬/১৯৪২)
ছুটি ও অন্যান্য
বিশ্ব খাদ্য দিবস ৷
বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস ৷
বাংলাদেশ সময়: ০:১২:৫৪ ৬ বার পঠিত