বর্তমান সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ করে না - প্রতিমন্ত্রী শাহে আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্তমান সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ করে না - প্রতিমন্ত্রী শাহে আলম
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬



বর্তমান সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ করে না - প্রতিমন্ত্রী শাহে আলম

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের অতি আপনজন।

আজ শুক্রবার সকালে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫ পূজামণ্ডপের জন্য নিজস্ব তহবিল থেকে নগদ অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি ভালোবাসার প্রমাণ দিয়েছেন। বিএনপিও প্রমাণ করেছে, আমরাও আপনাদেরই মানুষ। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে।

অনুষ্ঠান শেষে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, শারদীয় দুর্গাপূজা যেন সারা দেশে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হতে পারে সেজন্য সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। তাদের সামাজিক নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, একসময় একটি রাজনৈতিক দল মনে করত, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের রাজনৈতিক সম্পদ। কিন্তু গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভোটের মাধ্যমে প্রমাণ করেছেন, তারা কোনো দলের দাসত্ব করেন না।
তারাও স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রাখেন। আমরা তাদের আত্মার আত্মীয় হিসেবে পাশে থাকতে চাই।

এবারের দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, দুর্গাপূজায় এবার ছুটি এক দিন বাড়ানো হয়েছে। সরকারিভাবে প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চালের ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু নারীদের জন্য শাড়ির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বিএনপির নেতাকর্মীরাও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

এবার দুর্গাপূজায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে মন্দির পরিদর্শন করবেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন,এটি সব ধর্মের মানুষের প্রতি সরকারের সমান দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

১১-দলীয় জোট বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নিয়ে এখন বিরোধী দলের আসনে বসে দায়িত্বহীন আচরণ করছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, ভঙ্গুর অর্থনীতির পরিস্থিতিতে বিএনপি জনগণের সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস, এরই মধ্যে বিরোধী দলের এক দফা দাবির কথা বলা হাস্যকর।

তিনি দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান। বলেন, বিএনপি আমি-ডামি নির্বাচনে বিশ্বাস করে না। আমরা দেশের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব, এরপর জনগণের কাছে ভোট চাইতে যাব। জনগণ ভোট দিলে আমরা সরকার গঠন করব, আর ভোট না দিলে বিরোধী দলে বসব। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায় বিএনপি।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৫৪   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি করবে ডিএমপি: কমিশনার
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে তা বর্ণনা দেওয়া যাবে না- পর্যটনমন্ত্রী
বর্তমান সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ করে না - প্রতিমন্ত্রী শাহে আলম
বিরোধী দল রাজনৈতিক দলের মতো আচরণ করছে না, মনে হয় একটি সমিতি’ - এমপি খোকন তালুকদার
মধুখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ,গ্রেফতার -১
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ- ডেপুটি স্পীকার
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ