বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬



বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী

নারায়ণগঞ্জের বন্দরে আলোচিত মাকসুদা বেগম (৬৪) হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম (৩৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রথম আদালতে বিচারক ইয়াসিন আরাফাতের কাছে তিনি এ জবানবন্দি দেন।

সাদ্দাম বন্দরের মাহমুদনগর এলাকার খোকন ওরফে তুরাগ আলীর ছেলে। এর আগে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার একটি হাসপাতালে অভিযান চালিয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তথ্য অনুযায়ী, গত সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বন্দরের মাহমুদনগর এলাকায় মাকসুদা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়।

ভাঙারি ব্যবসার ১৯ লাখ টাকা নিয়ে বিরোধ

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভাঙারি ব্যবসার পাওনা ১৯ লাখ টাকা নিয়ে সাদ্দামের সঙ্গে একই এলাকার বাসিন্দা নাদিমের ছোট দুই ভাই জজ মিয়া ও রাসেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পাওনা টাকা পরিশোধ না করে সাদ্দাম নানা ধরনের টালবাহানা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

গত সোমবার রাতে রাসেলের মা মাকসুদা বেগম সাদ্দামের কাছে পাওনা টাকা চাইতে গেলে এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, এ সময় সাদ্দামসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রাসেলের ওপর হামলা চালান।

রাসেলকে কুপিয়ে জখম করার সময় তাঁর মা মাকসুদা বেগম বাধা দিতে গেলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। একই ঘটনায় শফিকুল নামের আরেকজন আহত হন। ঘটনাস্থলেই মাকসুদা বেগমের মৃত্যু হয়।

এ ঘটনায় সাদ্দামকে এক নম্বর এজাহারভুক্ত আসামি করে মামলা করা হয়। মামলার অন্য আসামিদের মধ্যে সামাউন হাবিব, অলিদ, খোকন, তায়েম হাবিব ও সিয়ামের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মাকসুদা বেগম হত্যা মামলার এক নম্বর আসামি সাদ্দাম আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৭:১৯   ২৯ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন
আলফাডাঙ্গায় কৃষকের দুটি সেচপাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ