রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকেও নিজের ঘরের মতো পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার ​

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকেও নিজের ঘরের মতো পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার ​
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬



রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকেও নিজের ঘরের মতো পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার ​বি.এম. হা‌নিফ,কাল‌কি‌নি

​কাল‌কি‌নি প্রতিনিধি : নিজ পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজের প্রতিষ্ঠান মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেন, “এগুলোকে সবসময় বাসযোগ্য ও ব্যবহারোপযোগী করে গড়ে তুলতে হবে।”
​

শনিবার (১৭ অক্টোবর) সকালে কালকিনি পৌরসভার আয়োজনে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​

নাগরিকদের উদ্দেশে এমপি খোকন তালুকদার আরও বলেন, “আপনারা যেখানেই সেবা নিতে যাবেন, সেই সেবা প্রতিষ্ঠানটিকে নিজের বাড়ি ও ঘর বলে মনে করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের পাশে থাকতে চান। তাঁর কর্মী হিসেবে আমরাও আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর। তবে এর জন্য আপনাদের সচেতন হতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”
​

কালকিনি পৌর এলাকায় আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,পৌরসভার সম্ভাব‌্য মেয়র প্রার্থী ও যুবদল নেতা সিকদার মামুন,যুবদল নেতা শামীম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব মো. সাইফুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১১:২৬   ৩১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ডিএসসিসিতে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ - স্পীকার
জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে দেশ-বিদেশে অপপ্রচার চালানো হচ্ছে
চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ