শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

প্রথম পাতা » চট্টগ্রাম » রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬



রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

রাষ্ট্র সব ধর্মকে স্বাধীনভাবে পালন করার জন্য স্বীকৃতি দেয়, উৎসাহিত করে এবং ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের শ্যাম সুন্দর জিউ আখড়া, আনন্দময়ী কালী মন্দির ও ত্রিনয়নী দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি পূজার নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

ডিআইজি বলেন, ‘আবহমানকাল থেকে এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই স্বাধীনভাবে আনন্দমুখর পরিবেশে তাদের নিজ নিজ ধর্ম কর্ম উৎসব পালন করেছে। সম্প্রীতির বন্ধন সব সময় ছিল। হঠাৎ কেন যেন এটার মধ্যে একটু ছেদ পড়েছে।
রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র সব ধর্মকে তাদের স্বাধীনভাবে পালন করার জন্য স্বীকৃতি দেয়, উৎসাহিত করে এবং ধর্মীয় সম্প্রীতি অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে। সেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই আমরা প্রত্যেকটি স্থান পরিদর্শন করছি।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মণ্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি মানিক সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:২৩   ৬ বার পঠিত   #