ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬



---

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক বাসের হেলপারসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া বাসস্ট্যান্ডের প্রায় ১০০ গজ পূর্বে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন বাসের হেলপার মো. আরিফ (২৪), পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা; যাত্রী রেজাউল করিম (৩৫), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পূর্ণবতী এলাকার বাসিন্দা এবং ফাহিমা (৩০), বরিশাল কোতোয়ালি থানার শালুকা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা বিএফএম পরিবহনের একটি বাস পুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী নামানোর সময় একই দিক থেকে আসা এফএম পরিবহনের আরেকটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার আরিফসহ তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি নিজেদের হেফাজতে নেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:৩২   ৩১ বার পঠিত   #




ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ