পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬



পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ইয়াবা ও হেরোইন উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ৪৮ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩ জন, ছিনতাইকারী ১ জন, নিয়মিত মামলার আসামি ২ জন, অন্যান্য ধারায় ৫ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন রয়েছেন।

থানাভিত্তিক অভিযানের তথ্যে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী, ১০ মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৫ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ একজন, ৯ মাদকসেবী, এক ছিনতাইকারী এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

বন্দর থানা পুলিশ বিশেষ অভিযানে ৯ মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং নিয়মিত মামলার চার আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

সোনারগাঁ থানা পুলিশ ১১১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী, ১৭ মাদকসেবী এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজনসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে।

রূপগঞ্জ থানা পুলিশ এক মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাতজন, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে।

এ ছাড়া আড়াইহাজার থানা পুলিশ নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:৪৬   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ