ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ১৮ অক্টোবর ২০২৬,রবিবার। ২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়

ঘটনাবলি

৩৩ – পুত্র নিরো জুলিয়াস সিজার ও ড্রুসাস সিজার-এর মৃত্যুতে শোকাহত এবং টাইবেরিয়াস কর্তৃক পান্ডাতেরিয়া দ্বীপে নির্বাসিত অ্যাগ্রিপ্পিনা দ্য এল্ডার অনাহারে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন।
৩২০ – গ্রিক দার্শনিক পাপ্পুস অব আলেকজান্দ্রিয়া সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করেন এবং দ্য গ্রেট অ্যাস্ট্রোনমার (আলমাজেস্ট) গ্রন্থের ওপর ভাষ্য রচনা করেন।
৬১৪ – রাজা দ্বিতীয় ক্লোথার প্যারিসের ফরমান জারি করেন, যা ফ্রাঙ্ক অভিজাতদের অধিকার রক্ষা করে এবং ফ্রাঙ্ক রাজ্যে ইহুদিদের সব বেসামরিক চাকরি থেকে বাদ দেয়।
৬২৯ – প্রথম ডাগোবার্ট ফ্রাঙ্কদের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১০০৯ – ফাতিমীয় খলিফা আল-হাকিম বি-আমর আল্লাহ জেরুসালেম-এ অবস্থিত খ্রিস্টান গির্জা চার্চ অব দ্য হলি সেপালকার সম্পূর্ণ ধ্বংস করেন।
১০১৬ – ডেনরা অ্যাসানডুনের যুদ্ধে ইংরেজদের পরাজিত করে।
১০৮১ – নরম্যানরা ডিরাকিয়ামের যুদ্ধে (১০৮১) বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাজিত করে।
১১৬৬ – মাইকেল দ্য সিরিয়ান মর বার সাওমা মঠে সিরিয়াক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক হিসেবে অভিষিক্ত হন।
১২৮১ – পোপ চতুর্থ মার্টিন সিসিলির মুকুট দখলের জন্য আরাগনের রাজা তৃতীয় পিটারকে বহিষ্কার করেন।
১৩৫৬ – ১৩৫৬ সালের বাজেল ভূমিকম্প আল্পস পর্বতমালার উত্তরে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকম্পে সুইজারল্যান্ড-এর বাজেল শহর ধ্বংস হয়ে যায়।
১৫৪০ – স্প্যানিশ অভিযাত্রী হার্নান্দো ডি সোটোর বাহিনী বর্তমান আলাবামার সুরক্ষিত শহর মাবিলা ধ্বংস করে এবং তুসকালুসাকে হত্যা করে।
১৫৬১ – জাপান-এ উয়েসুগি কেনশিন ও তাকেদা শিনগেন-এর বাহিনীর মধ্যে চতুর্থ কাওয়ানাকাজিমার যুদ্ধ সংঘটিত হয়, যা অমীমাংসিতভাবে শেষ হয়।
১৫৬৫ – ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে স্পেন-এর উপনিবেশে পরিণত হয়।
১৫৬৫ – জাপান-এর মাতসুরা গোষ্ঠী পর্তুগিজ বাণিজ্য জাহাজ দখলে ব্যর্থ হয়; ফুকুদা উপসাগরের যুদ্ধ জাপান ও পশ্চিমের মধ্যে প্রথম নৌযুদ্ধ হিসেবে নথিভুক্ত হয়।
১৫৯৭ – স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ ইংল্যান্ড-এর বিরুদ্ধে তার তৃতীয় ও শেষ স্প্যানিশ আর্মাডা প্রেরণ করেন, কিন্তু ঝড়ের কারণে তা ব্যর্থ হয়।
১৫৯৯ – ওয়ালাচিয়ার যুবরাজ মাইকেল দ্য ব্রেভ সেলিম্বারের যুদ্ধে অ্যান্ড্রু বাথোরির বাহিনীকে পরাজিত করেন, যা রোমানীয় জনগণের প্রথম একীকরণ হিসেবে বিবেচিত হয়।
১৬৩০ – স্কটল্যান্ড-এর ফ্রেনড্রট ক্যাসল আগুনে পুড়ে যায়, যা জেমস ক্রিচটন অব ফ্রেনড্রট-এর বাসভবন ছিল।
১৬৪৮ – বোস্টন-এর মুচিরা প্রথম মার্কিন শ্রমিক সংগঠন গঠন করে।
১৭৪৮ – গ্রেট ব্রিটেন, স্পেন ও সার্ডিনিয়ার মধ্যে ‘আইলা শাপেলের শান্তিচুক্তি’ স্বাক্ষরিত হয়।
১৭৭৫ – আফ্রিকান-আমেরিকান কবি ফিলিস হুইটলি দাসত্ব থেকে মুক্তি লাভ করেন।
১৭৭৫ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: ফালমাউথ পোড়ানো (বর্তমান পোর্টল্যান্ড, মেইন)।
১৭৭৯ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: ফ্রাঙ্কো-আমেরিকান সাভানার অবরোধ তুলে নেওয়া হয়।
১৮৫১ – হারমান মেলভিল-এর মবি-ডিক লন্ডন-এ রিচার্ড বেন্টলি কর্তৃক দ্য হোয়েল নামে প্রথম প্রকাশিত হয়।
১৮৬০ – তিয়ানজিন চুক্তি অনুমোদনের মাধ্যমে পিকিং কনভেনশন-এ দ্বিতীয় আফিম যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
১৮৬৬ – রাশিয়া সরকারিভাবে আলাস্কাকে মার্কিন যুক্তরাষ্ট্র-এর হাতে তুলে দেয়।
১৮৮৭ – জোহানেস ব্রামস বেহালাবাদক জোসেফ জোয়াকিম ও সেলোবাদক রবার্ট হাউসম্যান-এর জন্য রচিত তার ডাবল কনসার্টো-র প্রিমিয়ারে পরিচালনা করেন।
১৮৯৮ – মার্কিন যুক্তরাষ্ট্র স্পেন-এর কাছ থেকে পুয়ের্তো রিকো দখল করে।
১৯০০ – কাউন্ট বার্নহার্ড ফন বুলো জার্মানির চ্যান্সেলর হন।
১৯১০ – চীন-এর সাংহাই-এর খ্রিষ্টান ধর্মের যুব সমিতির উদ্যোগে চীন-এর প্রথম জাতীয় গেমসের উদ্বোধন হয়।
১৯১২ – ইতালি ও তুরস্কের ওসমানীয় খেলাফতের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯১২ – বুলগেরিয়া, সার্বিয়া, গ্রিস ও মন্টিনিগ্রো ওসমানীয় তুর্কী সেনাদের ওপর হামলা শুরু করার মাধ্যমে প্রথম বলকান যুদ্ধ শুরু করে।
১৯১২ – প্রথম বলকান যুদ্ধ: সার্বিয়ার রাজা প্রথম পিটার “সার্বীয় জনগণের প্রতি” ঘোষণা জারি করে যুদ্ধে যোগ দেন।
১৯১৪ – জার্মানিতে শোনস্ট্যাট অ্যাপোস্টলিক আন্দোলন প্রতিষ্ঠিত হয়।
১৯২১ – রুশ সোভিয়েত যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র-এর অংশ হিসেবে ক্রিমীয় স্বায়ত্তশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র গঠিত হয়।
১৯২২ – ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি (পরবর্তীতে কর্পোরেশন) একটি কনসোর্টিয়াম দ্বারা প্রতিষ্ঠিত হয়।
১৯২৯ – প্রিভি কাউন্সিলের বিচার বিভাগীয় কমিটি এডওয়ার্ডস বনাম কানাডা মামলায় কানাডার সুপ্রিম কোর্ট-কে অগ্রাহ্য করে রায় দেয় যে কানাডীয় আইন অনুযায়ী নারীরা “ব্যক্তি” হিসেবে বিবেচিত হবেন।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: সোভিয়েত ইউনিয়ন নাৎসি জার্মানির কাছ থেকে চেকোস্লোভাকিয়া মুক্ত করা শুরু করে।
১৯৪৪ – জার্মানির উলম-এ ফিল্ড মার্শাল এরভিন রোমেল-এর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।
১৯৪৫ – লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরিতে ক্লাউস ফুকস-এর কাছ থেকে সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক কর্মসূচি মার্কিন প্লুটোনিয়াম বোমার পরিকল্পনা লাভ করে।
১৯৪৫ – ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর একটি দল মারিও ভার্গাস, মার্কোস পেরেজ হিমেনেজ ও কার্লোস ডেলগাডো চালবোর নেতৃত্বে রাষ্ট্রপতি ইসাইয়াস মেদিনা আঙ্গারিতার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায়।
১৯৪৫ – আর্জেন্টিনার সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদ হুয়ান পেরোন অভিনেত্রী এভা দুয়ার্তেকে বিয়ে করেন।
১৯৫৪ – টেক্সাস ইনস্ট্রুমেন্টস প্রথম ব্যাপকভাবে উৎপাদিত ট্রানজিস্টর রেডিও রিজেন্সি টিআর-১ ঘোষণা করে।
১৯৬৩ – কালো-সাদা প্যারিসের পথের বিড়াল ফেলিসেট মহাকাশে প্রেরিত প্রথম বিড়াল হয়ে ওঠে।
১৯৬৭ – রুশ মহাশূন্যযান ভেনেরা-৪ প্রথমবারের মতো শুক্রে নিরাপদে অবতরণ করে।
১৯৭১ – পাক-ভারত সীমান্ত থেকে উভয়পক্ষের সৈন্য প্রত্যাহারের জন্য মস্কোস্থ মার্কিন রাষ্ট্রদূতের প্রস্তাব।
১৯৭৩ – মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চা ও মেডিকেল টিম প্রেরণ করা হয়।
১৯৭৭ – জার্মান শরৎ: হান্স মার্টিন শ্লেয়ার অপহরণ এবং রেড আর্মি ফ্যাকশন (আরএএফ) কর্তৃক লুফথানসা ফ্লাইট ছিনতাইকে কেন্দ্র করে ঘটনাবলির সমাপ্তি ঘটে, যখন শ্লেয়ারকে হত্যা করা হয়।
১৯৭৮ – বিশ্বের প্রথম শিশু শিল্প জাদুঘরের ভিত্তিতে ইয়েরেভান-এ হেনরিক ইগিতিয়ান ন্যাশনাল সেন্টার ফর এস্থেটিকস উদ্বোধন করা হয়।
১৯৭৯ – ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) ফেডারেল লাইসেন্স ছাড়াই হোম স্যাটেলাইট আর্থ স্টেশন রাখার অনুমতি দিতে শুরু করে।
১৯৮৪ – আফ্রিকার মহা দেশে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় খরা দেখা দেয়। এ সব দেশের মধ্যে ইথিওপিয়ার দুর্যোগ সবচেয়ে গুরুতর। আফ্রিকার ৩৪টি দেশ সাংঘাতিক খরার শিকার হয় এবং ২৪টি দেশে অনাহার দেখা দেয়। কমপক্ষে এক কোটি লোক গৃহহারা হয়।
১৯৮৫ – দক্ষিণ আফ্রিকার বোথা সরকারের হাতে কৃষ্ণাঙ্গ কবি বেঞ্জামিন মালায়েস [২৮]-এর ফাঁসি হয়।
১৯৮৫ – চীন-এর প্রথম জাতীয় কিশোর-কিশোরী গেমস চীন-এর জেনযৌ শহরে সাফল্যজনকভাবে সমাপ্ত হয়।
১৯৮৯ – পূর্ব জার্মান কমিউনিস্ট পার্টির প্রধান এরিক হোনেকার ক্ষমতা হারান।
১৯৮৯ – স্পেস শাটল আটলান্টিস এসটিএস-৩৪ মিশনে বৃহস্পতি-অভিমুখী গ্যালিলিও মহাকাশ প্রোব মোতায়েনের জন্য উৎক্ষেপণ করা হয়।
১৯৯১ – আজারবাইজান-এর সুপ্রিম কাউন্সিল সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার ঘোষণা গ্রহণ করে।
১৯৯২ – চীনা কমিউনিস্ট পার্টি চতুর্দশ কংগ্রেসে সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির প্রতি সমর্থন জানায়।
১৯৯২ – মারপাতি নুসান্তারা এয়ারলাইন্স ফ্লাইট ৫৬০১ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার গারুত শহরের কাছে মাউন্ট পাপানদায়ান-এ বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত হয়।
১৯৯৫ – চীন-এর রাজধানী পেইচিং-এ চীন আর রাশিয়া দু’দেশের প্রতিনিধিদের মধ্যে দু’দেশের পশ্চিমাংশের সীমান্ত নির্ধারণ সংক্রান্ত চুক্তি অনুমোদন হয়।
১৯৯৮ – এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের পরিবেশ আর উন্নয়ন সম্মেলনের ষষ্ঠ বার্ষিক অধিবেশন চীন-এর গুয়েলিন শহরে সমাপ্ত হয়।
২০০১ – চীন-এর সাংহাই-এ এপেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণকারী বিভিন্ন দেশের নেতাদের মধ্যে সন্ত্রাস দমন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা হয়। চীন-এর তৎকালীন প্রেসিডেন্ট চিয়াং ছে মিন এবং মার্কিন প্রেসিডেন্ট বুশ যথাক্রমে এই শীর্ষ সম্মেলনে ভাষণ দেন।
২০০২ – চীন-এর তথ্যকরণ নেত্রী গ্রুপ ‘ চীনের জাতীয় অর্থনীতি আর সমাজ উন্নয়নের পঞ্চম দশম পালা পরিকল্পনার তথ্যকরণ পরিকল্পনা’ প্রকাশিত হয়।
২০০৩ – বলিভীয় গ্যাস সংঘাত: বলিভিয়ার রাষ্ট্রপতি গোনসালো সানচেজ ডি লোজাদা পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছাড়েন।
২০০৭ – করাচিতে বোমা হামলা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর গাড়িবহরে আত্মঘাতী হামলায় ১৩৯ জন নিহত এবং ৪৫০ জন আহত হন।
২০১৯ – নাসার নভোচারী জেসিকা মায়ার ও ক্রিস্টিনা কচ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে প্রথম সর্ব-নারী স্পেসওয়াক সম্পন্ন করেন।
২০১৯ – চিলির রাজধানী সান্তিয়াগোতে দাঙ্গা তীব্র আকার ধারণ করে, শহরের ১৬৪টি মেট্রো স্টেশনের প্রায় সবকটিতে হামলার খবর পাওয়া যায়; রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরা রাজধানীতে ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন।
২০২০ – দীর্ঘ ৩০ বছর পর সৌদি ও ইরাকের মধ্যে স্থলসীমান্ত উন্মুক্ত করা হয়।

জন্ম

১৭৮৫ - টমাস লাভ পিকক, ইংরেজি ঔপন্যাসিক, কবি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা।
১৮০৪ - রাজা মংকুট, শ্যামদেশের (থাইল্যান্ডের) চক্রী রাজবংশের চতুর্থ রাজা ছিলেন। (মৃ. ১৮৬৮)
১৮৫৪ - বিলি মারডক, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। (মৃ. ১৯১১)
১৮৫৯ - অঁরি বের্গসন, বিশিষ্ট ফরাসি দার্শনিক। (মৃ. ১৯৪১)
১৮৭৫ - লেন ব্রন্ড, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা। (মৃ. ১৯৫৫)
১৮৯৪ - এইচ. এল. ডেভিস, মার্কিন ঔপনাসিক ও কবি। (মৃ. ১৯৬০)
১৮৯৮ - লট্টে লেনিয়া, অস্ট্রীয়-মার্কিন অভিনেত্রী। (মৃ. ১৯৮১)
১৯০২ - মিরিয়াম হপকিন্স, আমেরিকান অভিনেত্রী। (মৃ. ১৯২২)
১৯০৫ - ফেলিক্স হওফোয়েত-বোদরি, আইভেরিয়ান রাজনীতিবিদ এবং প্রথম রাষ্ট্রপতি। (মৃ. ১৯৯৩)
১৯০৬ - লেডি রাণু মুখোপাধ্যায়, শিল্প ও সাহিত্যজগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। (মৃ.২০০০)
১৯১৮ - পরিতোষ সেন, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।(মৃ.২২/১০/২০০৮)
১৯১৯ - পিয়ের ট্রুডো, কানাডীয় রাজনীতিবিদ এবং কানাডার ১৫ তম প্রধানমন্ত্রী। (মৃ. ২০০০)
১৯২০ - মেলিনা মার্কুরি, গ্রিক অভিনেত্রী, গায়িকা ও রাজনীতিবিদ। (মৃ. ১৯৯৪)
১৯২৫ - ইলা মিত্র, বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেতা। (মৃ.১৩/১০/২০০২)
১৯২৬ - চাক বেরি, মার্কিন গায়ক, গীতিকার এবং রক এ্যান্ড রোল সংগীতের প্রবর্তক। (মৃ. ২০১৭)
১৯২৬ - ক্লাউস কিন্‌স্কি, জার্মান অভিনেতা। (মৃ. ১৯৯১)
১৯২৭ - জর্জ সি. স্কট, মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। (মৃ. ১৯৯৯)
১৯৩৩ - আরউইন মার্ক জ্যাকবস, তড়িৎ প্রকৌশলী।
১৯৩৯ - লি হার্ভে অসওয়াল্ড, মার্কিন রাষ্ট্রপতি জন এফ. কেনেডির আততায়ী। (মৃ. ১৯৬৩)
১৯৪০ - পরাণ বন্দ্যোপাধ্যায়, বাঙালি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
১৯৪৭ - সোমা দে, বাঙালি ভারতীয় অভিনেত্রী
১৯৫০ - ওম রাজেশ পুরি, ভারতীয় এবং ব্রিটিশ অভিনেতা।
১৯৫২ - রয় ডায়াস, শ্রীলঙ্কার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও কোচ।
১৯৫৬ - মার্টিনা নাভ্রাতিলোভা, বিখ্যাত আমেরিকান টেনিস খেলোয়াড় ও কোচ।
১৯৬১ - গ্ল্যাডস্টোন স্মল, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৬৪ - শেখ রাসেল, শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র। (মৃ.১৯৭৫)
১৯৬৫ - জাকির নায়েক, ইসলামি পণ্ডিত ও গবেষক।
১৯৬৮ - স্টুয়ার্ট ল, অস্ট্রেলিয়ার ক্রিকেটার।
১৯৭৪ - আমিশ ত্রিপাঠি, জনপ্রিয় ভারতীয় লেখক
১৯৭৭ - কুনাল কাপুর, ভারতীয় অভিনেতা
১৯৭৮ - জ্যোতিকা সারাভানান, ভারতীয় তামিল অভিনেত্রী।
১৯৮০ - রূপাঞ্জনা মিত্র, বাঙালি ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী
১৯৮১ - নাথান হারিৎজ, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৮৪ - ফ্রিডা পিন্টো, ভারতীয় অভিনেত্রী এবং মডেল।
১৯৮৪ - এস্পারেন্জা স্পলডিং, আমেরিকান জ্যাজ বেসবাদক, সেল্লোবাদক এবং গায়ক।
১৯৮৭ - জ্যাক এফ্রন, আমেরিকান অভিনেতা এবং গায়ক।
১৯৯১ - জোহরান মামদানি, উগান্ডান ও মার্কিন রাজনীতিবিদ।

মৃত্যু

১৬৭৮ - চিত্রশিল্পী ইয়াকপ ইয়োরদানস।
১৮৭১ - চার্লস ব্যাবেজ, ইংরেজ গণিতবিদ। (জ. ১৭৯১)
১৯১৪ - কবি আজিজুর রহমান।
১৯২৩ - মোহাম্মদ নজিবর রহমান, বাংলা ভাষার ঔপন্যাসিক। (জ. ১৮৬০)
১৯৩১ - টমাস আলভা এডিসন, মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী।(জ.১১/০২/১৮৪৭)
১৯৩৪ - সান্তিয়াগো রামোন ই কাহাল, স্পেনীয় রোগবিজ্ঞানী, কলাস্থানবিদ এবং স্নায়ুবিদ। (জ. ১৮৫২)
১৯৭৮ - রামোন মের্কাদের, স্পেনীয় সাংবাদিক, লিওন ট্রটস্কির হত্যাকারী। (জ. ১৯১৪)
১৯৮০ - দেবব্রত বিশ্বাস, রবীন্দ্রসঙ্গীত শিল্পী। (জ. ১৯১১)
১৯৮৭ - মহেন্দ্রনাথ দত্ত, প্রকাশনা জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব। (জ.১৮৯৯)
১৯৯৩ - শহীদ ডাঃ মিজানুর রহমান ও মোঃ বোরহান উদ্দিন শাহাদাত।
২০০৪ - শঙ্কু মহারাজ প্রখ্যাত বাঙালি ভ্রমণ সাহিত্যিক। (জ.৭/০৩/১৯৩১)
২০০৫ - জনি হেইন্স, ইংরেজ ফুটবলার। (জ. ১৯৩৪)
২০০৭ - লাকি ডুবে, দক্ষিণ আফ্রিকার একজন রেগে শিল্পী। (জ. ১৯৬৪)
২০১৮ - আইয়ুব বাচ্চু, বাংলাদেশী সঙ্গীত শিল্পী। ( জ. ১৯৬২)
২০২৪ - দেবকুমার বসু, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক। (জ.১৯১৩)

ছুটি ও অন্যান্য

• শেখ রাসেল দিবস

• বিশ্ব রজঃনিবৃত্তি দিবস

বাংলাদেশ সময়: ০:১১:১৪   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ