ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো

প্রথম পাতা » খেলাধুলা » ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬



ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সংক্ষিপ্ত যাত্রাবিরতির অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছেন। মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে আজ রবিবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

জানা গেছে, মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুগামী সরাসরি কোনো ফ্লাইট না থাকায় মূলত ট্রানজিট পয়েন্ট হিসেবে ঢাকাকে বেছে নিয়েছেন ফিফা প্রধান। তার এই অবস্থান একেবারেই স্বল্প সময়ের জন্য হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগে থেকেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর যাবতীয় প্রস্তুতি সেরে রাখে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের সহ-সভাপতিরা। এ সময় দেশের ফুটবলের উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতির বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

উল্লেখ্য, এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ব্যস্ততার মাঝেও ফিফা সভাপতির সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

বাংলাদেশ সময়: ১৬:০০:২১   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ