সরিষাবাড়ীতে ছুরিকাঘাত করে টাকা-মোবাইল ছিনতাই, ব্যবসায়ী গুরুতর আহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ছুরিকাঘাত করে টাকা-মোবাইল ছিনতাই, ব্যবসায়ী গুরুতর আহত
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



সরিষাবাড়ীতে ছুরিকাঘাত করে টাকা-মোবাইল ছিনতাই, ব্যবসায়ী গুরুতর আহত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বাজার থেকে বাড়ি ফেরার পথে রবিউল ইসলাম (৪৭) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। হামলার পর ব্যবসায়ীর কাছে থাকা নগদ ২০ হাজার ৩৫০ টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে তারা।

​ঘটনার দুই দিন পর আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আহতের বড় ভাই মকবুল হোসেন (৫৫) বাদী হয়ে অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী রবিউল ইসলাম গত শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিন্যাফৈর এলাকার ‘জিয়ার খাল’ সংলগ্ন কাঁচা রাস্তায় পৌঁছালে অন্ধকারের সুযোগ নিয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো ছুরি নিয়ে তাঁর গতিরোধ করে।

​তারা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে রবিউলের পেটের দুই পাশে ও বাম কাঁধে গুরুতর গভীর ক্ষত সৃষ্টি হয়। রবিউল মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে ব্যবসায়ের গচ্ছিত ২০ হাজার ৩৫০ টাকা এবং একটি সিম্ফনি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় মানিক মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী আলো জ্বালিয়ে ওই পথ দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা আহত ব্যবসায়ীকে সড়কের পাশের ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।

​পরে স্থানীয় ও স্বজনরা রবিউলকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

​আহতের স্বজনরা জানান, ঘটনার পর থেকে লুট হওয়া মোবাইল ফোন থেকে তাদের নম্বরে কল দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আহতের চিকিৎসা ও পারিবারিক ব্যস্ততার কারণে অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী মকবুল হোসেন।

​এ বিষয়ে সরিষাবাড়ী থানা পুলিশ জানায়, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৪২:০৯   ২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুষঙ্গ করতে হবে - জ্বালানি প্রতিমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী
সংখ্যালঘু বলে আলাদা কিছু নেই, আমরা সবাই এ দেশের মানুষ: মান্নান
কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি
হিন্দু-মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে : পরিবেশমন্ত্রী
প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে বিশিষ্ট ইসলামি ব্যক্তিবর্গের সাক্ষাৎ
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকুন : স্বরাষ্ট্রমন্ত্রী
সরিষাবাড়ীতে ছুরিকাঘাত করে টাকা-মোবাইল ছিনতাই, ব্যবসায়ী গুরুতর আহত
যমুনা শাখা নদীতে ২৭৮ মিটারের সেতুর শুভ উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ