আমি কোনো ব্যক্তি বা দলের লাভের জন্য কাজ করি না: ডেপুটি স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমি কোনো ব্যক্তি বা দলের লাভের জন্য কাজ করি না: ডেপুটি স্পিকার
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



আমি কোনো ব্যক্তি বা দলের লাভের জন্য কাজ করি না: ডেপুটি স্পিকার

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর পল্লী জাগরণী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরের কচুরিপানা পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। উদ্বোধন শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘আমি কারো ব্যক্তিগত লাভের জন্য বা কোনো দলের লাভের জন্য, কোনো বংশের বা গোষ্ঠীর লাভের জন্য কাজ করি না। আমি আপনাদের সকলের জন্য কাজ করতে চাই।’

আজ (সোমবার, ১৯ অক্টোবর) বিএনপি নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে পল্লী জাগরণী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন তিনি।

ডেপুটি স্পিকার তার বক্তব্যে বলেন, ‘এই নাজিরপুর বাজার বিভিন্নভাবে দুই-চার-পাঁচ জন বা দশ জন মানুষ জিম্মি করার মতো অবস্থায় রেখেছিলো। সরকারি ও জনগণের সম্পদের ওপর অট্টালিকা গড়ে তোলা হয়েছিলো। সরকার তার সিদ্ধান্ত মোতাবেক আইনগতভাবে ও নিয়মসম্মতভাবে সরকারি সম্পদ ফিরে পেয়েছে। এই জায়গাগুলোতে আমরা নতুনভাবে সবার জন্য উন্মুক্ত করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবো।’

তিনি বলেন, ‘মধ্যস্বত্বভোগী যারা টাকা নিয়েছে, এরকম নতুন চাঁদাবাজ বা দুর্নীতিবাজ কাউকে আমরা এখানে সৃষ্টি হতে দেবো না, ইনশাআল্লাহ। আমি জানি, দোকান বা সরকারি সম্পদ ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে নেয়া বিভিন্ন উদ্যোগে আমার ব্যবসায়ী ভাইয়েরা অনেকেই হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি সেটা অস্বীকার করবো না। কিন্তু আপনাদের এই ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য আমরা কাজ করছি। আপনারা বেশিরভাগই ছিলেন এখানে ভাড়াটিয়া। ভাড়াটিয়া থেকে এখন আপনারা ইনশাআল্লাহ মালিকে পরিণত হবেন, সেই বন্দোবস্ত আমরা করছি।’

তিনি আরও বলেন, ‘দলমত নির্বিশেষে সবার প্রতি আমার অনুরোধ— আসুন, ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিয়ে আমাদের নাজিরপুরকে আমাদের মতো করে গড়ে তুলি। যেখানে নাজিরপুরের প্রত্যেকটা মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। যেখানে সমতা থাকবে, আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। কারো কোনো ব্যক্তিগত লালসার জন্য, চাহিদার জন্য বা স্বার্থের জন্য আমরা নাজিরপুরকে ব্যবহার করতে দেবো না।’

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমি আইনের মানুষ, আইনি প্রক্রিয়াসহ সবকিছু হয়েছে। আইনগতভাবেই ইনশাআল্লাহ ফয়সালা হবে। অতএব, আপনাদের সহযোগিতা আমাদের দরকার। সেই সহযোগিতা কোনো অর্থনৈতিক সহযোগিতা নয়, সরকার যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো করবে, তাতে আপনারা সহযোগিতা করবেন। কোনো ব্যক্তিকে আমরা এখানে মাফিয়া-ডন বানাবো না। এলাকার প্রকৃত ব্যবসায়ীদেরই আমরা এখানে ব্যবসার সুযোগ দেবো। অমুক ভাই, অমুক মাস্টার বা অমুক-তমুক সরকারি জায়গায় তিনতলা-চারতলা বিল্ডিং বানিয়েছে, এক বছরের লিজ নিয়ে আইন ভঙ্গ করেছে— এরকম নতুন কাউকে এখানে আমরা সৃষ্টি হতে দেবো না।’

আইনের হাত সবার চেয়ে লম্বা উল্লেখ করে তিনি বলেন, ‘আজ আমি যদি কোনো বেআইনি কাজ করি, তবে আমাকেও আইনের মুখোমুখি হতে হবে এবং আমিও একদিন না একদিন আইনের মাধ্যমে দায়ী হবো। অতএব, বিগত দিনে যারা আইন ভঙ্গ করে অট্টালিকা করেছে, আগামী দিনে আর কাউকে আইন ভঙ্গ করতে দেয়া হবে না। আমাদের জীবনের অনেক সময় আমরা অপচয় করেছি। বিগত দিনে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে এলাকার বা সামগ্রিক স্বার্থকে বিসর্জন দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কলমাকান্দা-দুর্গাপুরের রাজধানী হলো এই নাজিরপুর। নাজিরপুরকে উন্নত করতে পারলে আমাদের কলমাকান্দা-দুর্গাপুরের উন্নয়ন সবার চেয়ে দ্রুত হবে। এই নাজিরপুর এমন একটা জায়গা, যেখানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন; মুরব্বিরা তা জানেন। আমি এই কথাটি এ জন্যই বললাম যে, আমরা এই নাজিরপুরকে কলমাকান্দা-দুর্গাপুরের একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। সারা দেশের ছয়টি বিভাগে উন্নতমানের ছয়টি হেলথ হাব বা স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। তার মধ্যে একটি আসছে আপনাদের নাজিরপুরে।’

এর আগে, নাজিরপুর পল্লী জাগরণী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ শেষে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৩৫   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী
দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
আমি কোনো ব্যক্তি বা দলের লাভের জন্য কাজ করি না: ডেপুটি স্পিকার
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ধর্মীয় পরিচয়ে কাউকে আলাদা করে দেখতে চাই না’- শামা ওবায়েদ
বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং চালু, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী
লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুষঙ্গ করতে হবে - জ্বালানি প্রতিমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ