
কালকিনি প্রতিনিধি: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর ৮ জন শিক্ষার্থী মেধা তালিকার ভিত্তিতে সাধারণ বৃত্তি লাভ করেছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সালমান গাজী,শেখ আরাফাত, তাহসিন খান জারিফ, রায়ান পাল, সাইফা মনি, তাসনিম খানম, গোলাম মর্তুজা এবং বি. এম. তাহসিন হাসান জয়।
শিক্ষার্থীদের এই অর্জনে শুভকামনা জানিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী,সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন,সিনিয়র শিক্ষক জাহিদুর রহমান ও বিএসসি শিক্ষক জামাল হোসেন সাংবাদিকদের বলেন, “প্রতি বছরের মতো এবারও আমাদের সৈয়দ আবুল হোসেন একাডেমীর ছাত্র-ছাত্রীরা বৃত্তিতে ঐতিহ্য ও সুনামের ধারা বজায় রেখেছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলের যৌথ প্রচেষ্টাতেই এই সফলতা সম্ভব হয়েছে।”
বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ১২:৫২:০৩ ৫ বার পঠিত