কুলুসেভস্কির প্রত্যাবর্তন, ইংল্যান্ড তারকার গোলে প্রথম জয় টটেনহ্যামের

প্রথম পাতা » খেলাধুলা » কুলুসেভস্কির প্রত্যাবর্তন, ইংল্যান্ড তারকার গোলে প্রথম জয় টটেনহ্যামের
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬



কুলুসেভস্কির প্রত্যাবর্তন, ইংল্যান্ড তারকার গোলে প্রথম জয় টটেনহ্যামের

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ১৪৮ দিন পর জয়ের দেখা পেল টটেনহ্যাম হটস্পার। সোমবার কাভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়েছে মৌসুমের প্রথম জয় তুলে নেয় স্পার্সরা।

ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জেমস ম্যাডিসনের প্রত্যাবর্তনটাও হলো রাজকীয়। ১৭ মাস পর দলে শুরুর একাদশে ফিরেই দুর্দান্ত এক গোল করেন তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমাণাত্মক খেলছিল রবার্তো ডি জারবির শিষ্যরা। মৌসুমে জয় সপ্তম রাউন্ডে এসে জয়ের ধারায় ফিরতে মরিয়া ছিল স্পার্সরা।

ম্যাচের ১৪ মিনিটে দুর্দান্ত গোল করে পুরো গ্যালারিকে উল্লাসে ভাসান জেমস ম্যাডিসন। দলে ফিরেই প্রত্যাবর্তনটাকে যেনো লিখলেন নিজের হাতে। ঘরের মাঠে লিড নিয়ে বিরতিতে যায় টটেনহ্যাম। এর আধা ঘণ্টা পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ম্যাডিসন।

তবে তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় সমীকরণ। ম্যাচের শুরুর ৪ মিনিটেই গোল করে স্বাগতিকদের স্তব্ধ করে দেন কভেন্ট্রির খেলোয়াড় জ্যাক রুদোনি। তবে ম্যাচের ৫৮ মিনিটে বার্সেলোনা থেকে ধারে খেলতে আসা ওমর মারমুশের গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। যোগ করা সময়ে বদলি খেলোয়াড় বেন ডেভিস গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে জয়ের প্রতিক্রিয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাডিসন বলেন, আমি শুধু ভালো খেলতে চেয়েছিলাম। নিজের সামর্থ্য দেখাতে চেয়েছিলাম, দলকে কী দিতে পারি এবং আমার সর্বশেষ শুরুর একাদশে খেলার পর গত ১৭ মাস দল আমাকে কতটা মিস করেছে, তা বোঝাতে চেয়েছিলাম।’

আমার বয়স ২৯। সামনে খেলার জন্য এখনো অনেক বছর পড়ে আছে। নিজের সামর্থ্যরে ওপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে। আমি জানি, এই লিগে দলকে সাহায্য করার মতো যোগ্যতা আমার আছে যোগ করেন তিনি।

ম্যাচের আরেকটি বড় আকর্ষণ ছিল টটেনহ্যামের সুইডিশ ফরোয়ার্ড দেজান কুলুসেভস্কির প্রত্যাবর্তন, যিনি দীর্ঘ ১৭ মাস (৫২৬ দিন) চোটের কারণে মাঠের বাইরে থাকার পর এই ম্যাচের ৮৫তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন।

ম্যাচের আগে প্রিমিয়ার লিগের তলানিতে ছিল টটেনহ্যাম। গ্রীষ্মকালীন দলবদলে বিপুল অর্থ খরচ করেও চলতি মৌসুমে কোনো লিগ ম্যাচ জিততে পারেনি তারা। এই জয়ে পয়েন্ট তালিকার ১৬তম স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। ফলে মৌসুমের শুরুতে টানা ব্যর্থতার পর কিছুটা স্বস্তি পেয়েছেন কোচ ডি জারবি।

বাংলাদেশ সময়: ১৬:৫১:০৩   ৭ বার পঠিত  




খেলাধুলা’র আরও খবর


কুলুসেভস্কির প্রত্যাবর্তন, ইংল্যান্ড তারকার গোলে প্রথম জয় টটেনহ্যামের
প্রথমবার অনজে ডি’অর জিতলেন এমবাপে
আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন বিসিবির, সন্তুষ্ট প্রকাশ
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ